
ডোম্মারাজু গুকেশ
শেষ আপডেট: 22 April 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: রমেশবাবু প্রজ্ঞানন্দের পরে আরও এক ভারতীয় বিস্ময় দাবাড়ুর উত্থান ঘটল। তিনি ১৭ বছরের ডোম্মারাজু গুকেশ। চেন্নাইয়ের এই বিস্ময় প্রতিভা সোমবার ভারতীয় সময়ে ভোরে টরন্টো চেজ সেন্টারে গ্র্যান্ডমাস্টার হিসেবে স্বীকৃতি আদায় করে নিলেন।
ভারতের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গুকেশের এই উত্থান সারা বিশ্বের কাছেই এক বার্তা। বিশ্বনাথন আনন্দ বহুদিন ধরেই বলে আসছেন, ভারতীয় দাবা জগতে বিপ্লব আনবে নয়া প্রজন্ম। সেটাই হল। তিনি টপকে গেলেন আনন্দকেও, এর আগে আনন্দই সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে ইতিহাস রচনা করেছিলেন।
একটা সময় প্রজ্ঞানন্দ বিশ্ব দাবার ফাইনালে খেলেছিলেন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে। এবার গুকেশের পালা, তিনিও বিশ্ব চ্যাম্পিয়ন দাবায় শীর্ষবাছাই ডি লিরেনের বিরুদ্ধে খেলবেন।
Gukesh: "It’s always an honour representing my country. To achieve something big for myself and my country is very special to me."
— International Chess Federation (@FIDE_chess) April 22, 2024
Watch the full interview????
????https://t.co/mopQsVpQBn
???? Michal Walusza pic.twitter.com/WiHCxCe0qy
শুধু তাই নয়, আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হলেন এই ভারতীয়। তিনি শেষ রাউন্ডে ড্র করলেন নাকামুরার বিরুদ্ধে। এই টুর্নামেন্টে খেলেছিলেন প্রজ্ঞানন্দও, তিনি খুব একটা সুবিধে করতে পারেননি। গুকেশ সবদিক থেকে বাকিদের ছাপিয়ে গিয়েছেন। এলো রেটিংয়েও আনন্দকে এই বয়সে টপকে গেলেন। চেন্নাইয়ের মেধাবী ছাত্রটির রেটিং পয়েন্ট ২৭৫০।
এবার ক্যান্ডিডেটস দাবায় দারুণ লড়াই হয়েছে। সকলের নজর ছিল ফ্যাবিয়ানো করুয়ানা ও ইয়ানের ওপর। কিন্তু পিছন থেকে উঠে এসে গুকেশ প্রমাণ করলেন দৃঢ়সংকল্প মনোভাব বজায় রাখলে সবই সম্ভব। তিনি প্রথমদিকে এগিয়ে গিয়েছিলেন। পয়েন্টের ব্যবধানে কাছাকাছি চলে এসেছিলেন প্রজ্ঞানন্দ। কিন্তু গুকেশ যে বিশ্ব দাবায় ছাপ রাখতে আসছেন, সেটি এই আসরে বুঝিয়ে দিলেন।
আরও তাৎপর্যের বিষয় হল, করুয়ানা যখন এগিয়ে গিয়েছিলেন, সেইসময় মানসিকভাবে একটু হলেও হতাশ হয়ে গিয়েছিলেন গুকেশ। তিনি সেইসময় তাঁর প্র্যাকটিস পার্টনার গ্রেগর জেভেনস্কির সঙ্গে টরন্টোর রাস্তায় হাঁটতে বেরিয়ে গিয়েছিলেন। সেটাই খুব সহায়তা করেছে।
তিনি স্বপ্নপূরণের পরে বলেছেন, ভাল লাগছে এমন কৃতিত্ব অর্জন করতে পেরেছি বলে। তবে আমাকে আমার পুরো টিম দারুণভাবে সাহায্য করেছে। আমার একার কোনও কৃতিত্ব নেই, এটা পুরো টিমের মুনশিয়ানা।