Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

রশিদ অনবদ্য, রাজস্থানকে নয় উইকেটে হারিয়ে দিল হার্দিকের গুজরাত

দ্য ওয়াল ব্যুরো: এবারও হার্দিক পান্ডিয়ার গুজরাতকে চ্যাম্পিয়নের মতো লাগছে। তারা যেভাবে রাজস্থান রয়্যালসকে নয় উইকেটে হারাল তাতে ওটাই মনে হবে (GT vs RR)। বড় দল সেই যারা আসল সময়ে নিজেদের জাত চেনাতে পারে। শুক্রবার ঠিক সেটাই ঘটেছে জয়পুরে

রশিদ অনবদ্য, রাজস্থানকে নয় উইকেটে হারিয়ে দিল হার্দিকের গুজরাত

শেষ আপডেট: 5 May 2023 18:42

দ্য ওয়াল ব্যুরো: এবারও হার্দিক পান্ডিয়ার গুজরাতকে চ্যাম্পিয়নের মতো লাগছে। তারা যেভাবে রাজস্থান রয়্যালসকে নয় উইকেটে হারাল তাতে ওটাই মনে হবে (GT vs RR)। বড় দল সেই যারা আসল সময়ে নিজেদের জাত চেনাতে পারে। শুক্রবার ঠিক সেটাই ঘটেছে জয়পুরের মাঠে।

রাজস্থান প্রথমে ব্যাটিং নিয়ে করেছে মাত্র ১১৮ রান। জবাবে গুজরাত দল (Gujarat Titans) ৩৭ বল আগে থাকতেই নয় উইকেটে ম্যাচ জিতে নিয়েছে।

রাজস্থান দলের হয়ে বেশি রান করেছেন দলের নেতা সঞ্জু স্যামসন। তিনি ৩০ রান করেন। টেন্ট বোল্ট করেন ১৫ রান।

গুজরাত দলের হয়ে তিনটি উইকেট নেন রশিদ খান। দুটি উইকেট নেন রশিদের জাতীয় দলের সঙ্গী নুর মোহাম্মদ। এই জুটি রাজস্থানকে শেষ করে দিয়েছে।

গুজরাত দলের হয়ে ওপেন করতে নেমে সফল ঋদ্ধিমান সাহা। তিনি ৩৪ বলে ৪১ রান করেন। অন্য ওপেনার সুভমান গিল করেন ৩৫ বলে ৩৬ রান। দলের হয়ে বাকি কাজ সারেন হার্দিক। তিনি ১৫ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে দেন। গুজরাতের প্লে অফ প্রায় পাকা হয়ে গেল।

আইপিএলে এবারের চ্যাম্পিয়ন কে হবে? ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বললেন…


```