Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

জয়ে ফিরল গুজরাত, ৫ বল বাকি থাকতেই পাঞ্জাব বধ শুভমনদের

রবিবার শুরু থেকেই নড়বড়ে লাগছিল পাঞ্জাবকে। ব্যাটে নেমে পাওয়ার প্লেতে শুরুটা ভাল করলেও ছন্দে গোটা ম্যাচে ধরে রাখতে পারেনি তাঁরা।

জয়ে ফিরল গুজরাত, ৫ বল বাকি থাকতেই পাঞ্জাব বধ শুভমনদের

শেষ আপডেট: 21 April 2024 23:08

দ্য ওয়াল ব্যুরো:  গুজরাতের বিরুদ্ধে গত ম্যাচে ২০০ রান তাড়া করে জিতেছিল পাঞ্জাব। রবিবার তাঁদের বিরুদ্ধেই ১৫০ রানের গণ্ডি টপকাতে পারেনি তাঁরা। ১৪২ রানে অলআউট হয়ে যায় প্রীতির দল। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ম্যাচ জিতল শুভমনরা। 

রবিবার শুরু থেকেই নড়বড়ে লাগছিল পাঞ্জাবকে। ব্যাটে নেমে পাওয়ার প্লেতে শুরুটা ভাল করলেও ছন্দে গোটা ম্যাচে ধরে রাখতে পারেনি তাঁরা। একে একে আউট হতে থাকে টপ অর্ডারের ব্যাটাররা। শেষে যা হওয়ার তাই হয়েছে। ১৫০ রান পর্যন্ত করতে পারেনি ধাওয়ান, লিভিংস্টোনরা। ১৪২ রানেই গুটিয়ে যায় দল। 

জবাবে ব্যাট করতে নেমে গুজরাতও যে মারাত্মক খেলেছে এমনটা নয়। তবে বড় রানের চাপ না থাকায় উইকেট হারিয়েও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখে তাঁরা। যদিও রবিবারেও ম্যাচেও দাগ কাটতে ব্যর্থ হয়েছেন বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। মাত্র ১৩ রানে আউট হন তিনি। টপ অর্ডারে শুভমন আর সাই সুদর্শন ছাড়া কেউই রান পাননি। 

গুজরাতের হয়ে পারফেক্ট ফিনিশারের কাজ করেছেন রাহুল তেওয়াটিয়া। ১৮ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট না চললে এই ম্যাচে ভুগতে হত শুভমনদের। কারণ ১৪২ রান তুলতেও ৭ উইকেট হারাতে হয় তাঁদের। শেষমেশ ৫ বল বাকি থাকতেই ম্যাচ যেতে গুজরাত।  


```