Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গর্জে উঠলেন সবুজ মেরুন জনতা, ‘হটাও এটিকে’... তাঁবুতে বিক্ষোভ, কুশপুতুল দাহ

দ্য ওয়াল ব্যুরো: ধিকিধিকি আগুন জ্বলছিলই, অবশেষে সেটি দাবানলের রূপ নিল রবিবার (Sunday) দুপুরে। এর আগে লাল হলুদ সমর্থকরা বিনিয়োগকারীদের সঙ্গে সংঘাতের মীমাংসা চান, এই দাবিতে তাঁবুতে অভিযান চালিয়েছিলেন। এবার এটিকে (ATK) নাম মোহনবাগানের (Mohu

গর্জে উঠলেন সবুজ মেরুন জনতা, ‘হটাও এটিকে’... তাঁবুতে বিক্ষোভ, কুশপুতুল দাহ

শেষ আপডেট: 12 September 2021 14:12

দ্য ওয়াল ব্যুরো: ধিকিধিকি আগুন জ্বলছিলই, অবশেষে সেটি দাবানলের রূপ নিল রবিবার (Sunday) দুপুরে। এর আগে লাল হলুদ সমর্থকরা বিনিয়োগকারীদের সঙ্গে সংঘাতের মীমাংসা চান, এই দাবিতে তাঁবুতে অভিযান চালিয়েছিলেন। এবার এটিকে (ATK) নাম মোহনবাগানের (Mohun bagan) আগে সরাতে হবে, এই দাবি সামনে রেখে তাঁবুতে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি এটিকে কর্তা উৎসব পারেখের কুশপুতুল দাহ করা হয়েছে। কারণ তিনিই জানিয়েছিলেন, মোহনবাগান এএফসি কাপ খেলছে এটিকে-র সঙ্গে সংযুক্তিকরণের কারণেই, না হলে তারা খেলতে পারত না। আরও পড়ুন: ‘প্যারা অ্যাথলিটরাই আমাদের অনুপ্রেরণা’, অবনী, মনীশদের সঙ্গে দেখা করে বললেন মোদী এই মন্তব্যই এই আন্দোলনে ঘৃতাহূতির কাজ করেছে। মোহনবাগান ক্লাব তাঁবুর সামনে প্রায় শ’তিনেক সমর্থক পোস্টার, ব্যানার ও ক্লাবের পতাকা নিয়ে হাজির হয়েছিলেন। তাঁরা চান, এটিকে কর্তারা মোহনবাগান ব্র্যান্ডকে কাজে লাগিয়ে ব্যবসা করছেন তাঁদের দল নিয়ে। সমর্থকদের দাবি, মোহনবাগান নাম নিয়েই আইএসএল খেলুক তাঁদের প্রিয় দল। তার মধ্যে এটিকে কর্তারা সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদেই সমর্থকরা ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ করেন। এদিন সমর্থকরা জানিয়ে দেন যে, তাঁদের আবেগে আঘাত করা হয়েছে। দ্রুত এই মার্জার ভাঙার দাবি জানান তাঁরা। তা নাহলে ভবিষ্যতে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুমকি দেন। https://twitter.com/MohunBaganFans/status/1437016608115879943 দু’দিন আগেই প্রেস ক্লাবে একটি মিডিয়া সম্মেলন করেছিল মোহনবাগানের একটি ফ্যান ক্লাব। সেদিনই তারা জানিয়েছিলেন, রবিবার তারা আন্দোলন করবেন। সেই মতোই প্রস্তুতি নেওয়া চলছিল। ইতিমধ্যেই সোশ্যাল সাইটে রিমুভ এটিকে হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইন বিরোধিতাতেও সামিল করা হচ্ছে সমর্থকদের। যদিও এই নিয়ে মোহনবাগানের এক শীর্ষ কর্তা এদিন জানিয়েছেন, সমর্থকরা দাবি তুললেই তো এটিকে নাম সরিয়ে দেওয়া যাবে না। এটা মুষ্টিমেয় সমর্থকরা করছেন, তাঁরা ক্লাবের ভালটা বুঝতে চাইছেন না। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'        

```