Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুগল সার্চ ইঞ্জিনে বিরাটকেও টপকে গিয়েছেন এক আন্তর্জাতিক মহাতারকা, কে তিনি

সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রিকেটারের নাম বিরাট কোহলি। তবে ক্রীড়াবিদদের তালিকায় তিনি হেরে গেছে তাঁরই প্রিয় তারকার কাছে!

গুগল সার্চ ইঞ্জিনে বিরাটকেও টপকে গিয়েছেন এক আন্তর্জাতিক মহাতারকা, কে তিনি

শেষ আপডেট: 12 December 2023 14:33

দ্য ওয়াল ব্যুরো: কিছু জানতে হলেই এখন সহজ উপায় গুগলে গিয়ে সার্চ করে নেওয়া। হেন কিছু নেই যার উত্তর গুগলের থেকে পাওয়া যায় না। খাবারের রেসিপি থেকে প্রিয় তারকার খুঁটিনাটি, কী না সার্চ করেন লোকে। খুবই ছোট ছোট বিষয় নিয়ে জানতেও মানুষের ভরসা গুগল। গত ২৫ বছর ধরে গুগলে কী কী সবচেয়ে বেশি সার্চ হয়েছে তার রিপোর্ট সামনে এসেছে। সেখানে চমকের শেষ নেই। সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রিকেটারের নাম বিরাট কোহলি। তবে ক্রীড়াবিদদের তালিকায় তিনি হেরে গেছে তাঁরই প্রিয় তারকার কাছে!

বিরাটকে আলাদা করে কোনও পরিচয় করানোর প্রয়োজন নেই। ক্রিকেট দুনিয়া তো বটেই অন্যান্য নানা ক্ষেত্রেই বিরাটের জনপ্রিয়তা আকাশছোঁয়া। না, এটা কোনও ধারণা নয়, গুগলও তাই বলছে! গত ২৫ বছরে ক্রিকেট দুনিয়ায় সবথেকে বেশি সার্চ হয়েছে কোহলির নাম।

ক্রিকেটে পা রাখার পর থেকেই কোহলিকে নিয়ে কৌতূহল বেড়েছে মানুষের মধ্যে। বিয়ের আগে তাঁর প্রেমিকা কে ছিলেন, বিরাটের আয় কত, কোন কোন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি, কী কী রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে--- কোহলি সম্পর্কে মানুষের জানতে চাওয়ার শেষ নেই। 

গুগল সম্প্রতি ২৫ বছরের একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে কী কী বিষয়, কোন কোন তারকার নাম ইত্যাদি গুগলে বেশি সার্চ হয়েছে তার খতিয়ান তুলে ধরা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ক্রিকেটার হিসেবে কোহলি সম্পর্কেই মানুষ বেশি জানতে চান। শুধু বিরাট নন, শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাও আছেন এই তালিকায়। তবে বিরাটের ধারেকাছে নেই কেউই।

ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির নাম বেশি সার্চ হলেও বিশ্বের সমস্ত ক্রীড়াবিদদের মধ্যে প্রথমে নেই কিন্তু এই ভারতীয় ক্রিকেটার। গুগলের ২৫ বছরের ইতিহাসে সবথেকে বেশি সার্চ হওয়া ক্রীড়াবিদের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই তালিকায় পর্তুগিজ তারকা তাঁর চির প্রতিদ্বন্ধী লিওনেল মেসিকেও ছাপিয়ে গেছেন। গত ১৫ বছর ধরে এই দুই তারকা বিশ্ব ক্রীড়া জগতে রাজ করে চলেছেন।

মজার ব্যপার হল, বিরাট আবার রোনাল্ডোর বড় ভক্ত। অনেক সাক্ষাৎকারেই নিজের পছন্দের কথা অকপটে স্বীকার করেছেন ভারতীয় ক্রিকেটার। রোনাল্ডো ছাড়াও মেসিকে ভাল লাগে কোহলির। তবে সবসময় তিনি এগিয়ে রাখেন পর্তুগিজ তারকাকেই। 

বিরাট ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশি সার্চ হয়েছে শুভমন গিলের নাম। ভারতীয় ক্রিকেটে শুরু থেকেই জনপ্রিয় গিল। কোহলির উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হয় তাঁকে। আর গোটা বিশ্বজুড়ে বিরাট কোহলির জনপ্রিয়তার কথা অজানা নয় কারও। গুগল সার্চের তথ্যও সেই জনপ্রিয়তাকেই মান্যতা দিল।


```