Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘মাঠে রেষারেষি, বাইরে বন্ধুত্ব’, ঋষভের সঙ্গে ঝামেলার অভিযোগ ওড়ালেন গোয়েঙ্কা

গত মরশুমে বিতণ্ডায় জড়িয়েছিলেন তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে। সেই বিতর্কের জল অনেক দূর গড়িয়েছিল৷ প্রকাশ্যে তোপ দেগেছিলেন রাহুল। এবার তিনি দল বদলে দিল্লি ক্যাপিটালসে।

IPL 2025: ‘মাঠে রেষারেষি, বাইরে বন্ধুত্ব’, ঋষভের সঙ্গে ঝামেলার অভিযোগ ওড়ালেন গোয়েঙ্কা

সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থ

শেষ আপডেট: 25 March 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমে বিতণ্ডায় জড়িয়েছিলেন তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে। সেই বিতর্কের জল অনেক দূর গড়িয়েছিল৷ প্রকাশ্যে তোপ দেগেছিলেন রাহুল। এবার তিনি দল বদলে দিল্লি ক্যাপিটালসে।

আবার দিল্লির হয়ে গত বছর মাঠে নেমেছিলেন যিনি, সেই ঋষভ পন্থ এবার স্রেফ লখনউ সুপার জায়ান্টসের খেলোয়াড় নন, অধিনায়কও বটে। কিন্তু সিজনের প্রথম ম্যাচ খেলতে নেমে গত বছরের ছবিটা বদলাল না৷ দলের অধিনায়কের সঙ্গে তর্কে জড়ালেন ফ্র‍্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সমাজমাধ্যমে ছবি ভাইরাল হয়েছে। ছড়িয়েছে মিম। অনেকে সুনীল গাভাসকারের ধারাভাষ্য, যেখানে তাঁকে ঋষভের সমালোচনা করতে শোনা গিয়েছে, তার অডিও জুড়ে দিয়েছেন সঞ্জীব-ঋষভ তর্কাতর্কির সঙ্গে৷

পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছেন খোদ গোয়েঙ্কাও৷ তাই সামাল দিতে নিজের এক্স-হ্যান্ডেলে ঋষভের সঙ্গে কথা চালাচালির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘মাঠের মধ্যে রেষারেষি, বাইরে বন্ধুত্ব৷ পরের লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’ ছবির একদিকে পন্থের সঙ্গে ও অন্যদিকে বিপক্ষ শিবিরের স্পিনার কুলদীপের সঙ্গে কথা বলতে দেখা যায় সঞ্জীবকে৷

প্রসঙ্গত, জয়ের দোরগোড়ায় পৌঁছেও লড়াইয়ের ময়দান থেকে খালিহাতেই ফিরতে হয়েছে লখনউকে। ব্যর্থ হয়েছেন অধিনায়ক ঋষভও। ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার পর উইকেটের পেছনে দাঁড়িয়ে অন্তিম ওভারে ম্যাচ উইনার আশুতোষ শর্মার নিশ্চিত স্ট্যাম্পিং মিস করেন তিনি।


```