Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ওচোয়ার উচ্চতায় আটকে গেল জার্মানি

[caption id="attachment_12419" align="alignright" width="300"] ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ওচোয়া [/caption] দ্য ওয়াল ব্যুরো: গুলের্মো ওচোয়া। ব্রাজিল সমর্থকদের কাছে পরিচিত নাম। ২০১৪ বিশ্বকাপে এই ওচোয়ার কাছেই আটকে যেতে হয়েছিল নেইমারদের

ওচোয়ার উচ্চতায় আটকে গেল জার্মানি

শেষ আপডেট: 18 June 2018 08:57

[caption id="attachment_12419" align="alignright" width="300"] ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ওচোয়া [/caption] দ্য ওয়াল ব্যুরো: গুলের্মো ওচোয়া। ব্রাজিল সমর্থকদের কাছে পরিচিত নাম। ২০১৪ বিশ্বকাপে এই ওচোয়ার কাছেই আটকে যেতে হয়েছিল নেইমারদের। রবিবাসরীয় রাতের পর থেকে এই ১৩ নম্বর জার্সি হয়ে উঠেছে জার্মান সমর্থকদের কাছেও আতঙ্কের নাম। কারণ এই ওচোয়ার গ্লাভস জোড়ার কাছেই প্রতিহত হয়েছে সব জার্মান আক্রমণ। হারের মুখ দেখতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অথচ ৩২ বছরের এই মেক্সিকান গোলকিপারকে বিশ্বকাপের মঞ্চে নামার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে মেক্সিকো দলে থাকলেও মেলেনি খেলার সুযোগ। ২০১৪ সালে প্রথম চয়েস গোলকিপার জেসাস করোনা চোট পাওয়ায় সুযোগ হয় প্রথম এগারোতে। আর প্রথম সুযোগেই বাজিমাত। [caption id="attachment_12420" align="alignleft" width="300"] নেইমারের হেড বাঁচাচ্ছেন ওচোয়া [/caption] ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে যাবতীয় আক্রমণ প্রতিহত করেন ওচোয়া। এমনকী ছ’গজের মধ্যে থেকে নেওয়া নেইমারের হেড অসাধারণ রিফ্লেক্সে বাঁচান তিনি। ফুটবল বিশ্ব কুর্নিশ করে তাঁর এই পারফরম্যান্সকে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৮ বিশ্বকাপ কোয়ালিফিকেশনেও দুরন্ত খেলেন তিনি। জায়গা হয় রাশিয়া বিশ্বকাপে। কিন্তু বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগেই যৌনকর্মীদের সঙ্গে ছয় মেক্সিকান খেলোয়াড়ের রাতভর পার্টি করার খবর চাউর হয়ে যায়। ছ’জনের মধ্যে ওচোয়াও ছিলেন। অনেকেই দাবি জানান মেক্সিকোর নির্বাসনের। কিন্তু মেক্সিকান ফুটবল ফেডারেশন দলের খেলোয়াড়দের পাশে থাকায় বিশ্বকাপে খেলার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি মেক্সিকোর। আর তাই হয়তো বাড়তি তাগিদ নিয়েই মাঠে নেমেছিলেন চিচারিত, লোজানো, ওচোয়ারা। [caption id="attachment_12418" align="alignright" width="300"] গোমেজের ব্যাক হিল রুখে দিচ্ছেন ওচোয়া [/caption] গোটা ম্যাচে জার্মানিকে কার্যত দাঁড়াতেই দেয়নি মেক্সিকো। তার মধ্যেই অবশ্য কিছু সুযোগ তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু মেক্সিকোর তেকাঠির নীচে ওচোয়ার কাছে আটকে যায় সব। সবথেকে কঠিন সময় এসেছিল ৩৮ মিনিটের মাথায়। ফ্রিকিক থেকে টনি ক্রুজের শট গোলের মধ্যেই ঢুকছিল। কিন্তু উড়ন্ত ওচোয়ার হাত বাঁচিয়ে দিল অবধারিত গোল। তারপর ওয়ার্নার, ওজিল, মুলারদের জোড়ালো শটই হোক, কি মারিও গোমেজের ব্যাক হিল সব বুক চিতিয়ে রুখে দেন তিনি। ম্যচের শেষে জার্মান খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক, সবাই স্বীকার করে নিয়েছেন, ওচোয়া না থাকলে তাঁরা জিততেন। সেই সঙ্গে বেশ কিছু ক্লাবের নজর গিয়েছে তাঁর দিকে। শোনা যাচ্ছে ইয়ুর্গেন ক্লপ চান সামনের মরশুম লিভারপুলে খেলুক ওচোয়া। কারণ হার না মানা খেলোয়াড়দের বেশি পছন্দ করেন আগ্রাসী ক্লপ। এই মুহূর্তে তিনি খেলেন বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিয়েজ ক্লাবে খেলেন। দেশের হয়ে পারফরম্যান্সে ক্লাব ফুটবলে শিকে ছিঁড়বে কি না সেটা সময় বলবে। আর ওচোয়া? খেলার শেষে মেক্সিকোর খেলোয়াড়রা ছুটে এসে জড়িয়ে ধরেছেন তাঁকে। তাঁরাও জানেন দলকে জেতানোর ক্ষেত্রে ওচোয়ার কতটা অবদান। কিন্তু ওচোয়া এখন ব্যস্ত শনিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রস্তুতিতে। কারণ সেই ম্যাচ জিতলেই পরের রাউন্ডে জায়গা পাকা হয়ে যাবে তাঁর দলের। তাই কোরিয়ার আক্রমণ রোখার জন্য শাণ দিচ্ছেন নিজের অস্ত্রে।

```