Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাঙ্গেরির বিরুদ্ধে সহজ জয়, ইউরোর দ্বিতীয় ম্যাচেও ছন্দে জার্মানি

এদিনের ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে টনি ক্রুজরা।

হাঙ্গেরির বিরুদ্ধে সহজ জয়, ইউরোর দ্বিতীয় ম্যাচেও ছন্দে জার্মানি

গোলের পর উচ্ছ্বাস জার্মান অধিনায়কের

শেষ আপডেট: 19 June 2024 23:55

দ্য ওয়াল ব্যুরো: গোটা দিনটা কেমন যাবে তা সকালই বলে দেয়। ইউরো কাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছিল জার্মানি। প্রতিপক্ষকে দুরমুশ করে দ্বিতীয় ম্যাচ হাঙ্গেরির বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। এবার অত গোল না হলেও ২-০ তে ম্যাচ জিতল তারা। প্রি-কোয়ার্টার কার্যত নিশ্চিত হয়ে গেল জার্মানদের।

এদিনের ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে টনি ক্রুজরা। পরপর আক্রমণ শানাচ্ছিল তারা হাঙ্গেরির বক্সে। তবে কাঙ্ক্ষিত গোলটি পেতে তাঁদের লেগে গেল ২৩ মিনিট। গোল করেন মুসিয়ালা। এর আগে ১১ মিনিটে দুর্দান্ত সুযোগ পেয়েছিল জার্মানি। সেটা হলে অনেক আগেই খেলার ফল ২-০ হয়ে যেতে পারত। 

প্রথমার্ধের শেষে মুসিয়ালারই শট অল্পের জন্য দিকভ্রষ্ট হয়। নাহলে গোলের সংখ্যা আরও বাড়ত। যদিও সেই সংখ্যা দ্বিতীয়ার্ধে বাড়িয়ে নিয়েছে তারা। ১-০ গোলে জিতেও আক্রমণের ঝাঁজ কমায়নি জার্মানি। যার ফলেই ৬৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইকাই গুন্দোগান। তাঁকে নিখুঁত পাস বাড়িয়েছিলেন মুসিয়ালা। সেই বল জালে ঢোকাতে এতুটুকু ভুল করেননি তিনি। 

পরপর ২ ম্যাচ জিতে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে গোটা জার্মান দল। দুই ম্যাচ ৭ গোল করে তারা মাত্র ১টি গোলই খেয়েছে। সেক্ষেত্রে বোঝাই যায় তাঁদের ডিফেন্স কতটা মজবুত আছে। তবে পরের রাউন্ডে খেলা যে আরও কঠিন হবে তা বলাই বাহুল্য। 


```