Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘লাহোরের আলো ঠিক আছে তো?’, পুরোনো কথা টেনে হ্যারি ব্রুককে খোঁচা দিলেন গাভাসকার

ইংরেজ শিবিরের সঙ্গে সংঘাত বেড়েই চলেছে সুনীল গাভাসকারের। প্রথমে দুবাইয়ে খেলা নিয়ে ভারতীয় দলকে যেভাবে নিশানা করেছিলেন নাসির হুসেন, মাইকেল আথেরটনরা, তার যুক্তিযুক্ত জবাব দিয়েছেন সানি।

‘লাহোরের আলো ঠিক আছে তো?’, পুরোনো কথা টেনে হ্যারি ব্রুককে খোঁচা দিলেন গাভাসকার

সুনীল গাভাসকার

শেষ আপডেট: 27 February 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: ইংরেজ শিবিরের (England) সঙ্গে সংঘাত বেড়েই চলেছে সুনীল গাভাসকারের (Sunil Gavaskar)। প্রথমে দুবাইয়ে (Dubai) খেলা নিয়ে ভারতীয় দলকে (India) যেভাবে নিশানা করেছিলেন নাসির হুসেন, মাইকেল আথেরটনরা, তার যুক্তিযুক্ত জবাব দিয়েছেন সানি। পাশাপাশি রেখেছেন পরামর্শ: সব সময় কাঁদুনি না গেয়ে, আর সবাইকে দোষী না ঠাউরে নিজেরা উন্নতি করো।

আর এই সূত্রে এবার ইংরেজ ব্যাটসম্যান হ্যারি ব্রুকের সমালোচনায় সরব হলেন সুনীল। বিদ্রূপের সুরে ছুড়ে দিলেন প্রশ্ন: ‘লাহোরের আলো ঠিক ছিল তো?’

গাভাসকারের এই ব্যঙ্গের একটা প্রেক্ষাপট রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতে খেলতে এসেছিল ইংরেজ বাহিনী। টি-২০ সিরিজ ৪-১ ব্যাবধানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। এই সফরের একটি ম্যাচ আয়োজিত হয় ইডেনে। সেখানে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বলে আউট হন হ্যারি ব্রুক। যদিও ম্যাচের পর তিনি সমস্ত দোষ ঠেলে দেন কলকাতার ধোঁয়াশার ঘাড়ে। জানান, ফগ বা ধোঁয়াশার কারণে তিনি বল বুঝতে পারেননি। আর তাই আউট হয়েছেন।

উল্লেখ্য, ওই সিরিজের পাঁচ ম্যাচেই স্পিনারের হাতে পরাস্ত হন ব্রুক। ছুড়ে দিয়ে আসেন উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির আফগান ম্যাচেও এর অন্যথা হয়নি। অলরাউন্ডার-স্পিনার আফগান নবীর বলে আউট হয়েছেন ইংরেজ ব্যাটসম্যান। তাই ইংল্যান্ড ম্যাচ হেরে টুর্নামেন্টের বাইরে যাওয়ার পর সুনীল খোঁচা মেরে বলেন, ‘এক্ষুনি হ্যারি ব্রুকের আউট হওয়া দেখলাম। লাহোরের আলো ঠিক আছে না নেই? কারণ, কলকাতায় খেলার সময় ব্রুক বলেছিল, ধোঁয়াশার জন্য ও ঠিকঠাকভাবে বল দেখতে পায়নি। তাই আমি এই কথাটা জিজ্ঞেস করছি। আশা করি, লাহোরের আলো কাজ করছে। কারণ যেভাবে ক্যাচিং প্র‍্যাকটিসের স্টাইলে ব্রুক আউট হয়েছে, আমি জানি না এরপর কী বলা উচিত!’

গ্রুপ এ-র পাকিস্তানের মতো বি গ্রুপ থেকে বিদায় নিয়েছে আরেক হেভিওয়েট টিম ইংল্যান্ড। প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাড়ে তিনশোর বেশি হাঁকিয়েও পরাজয়৷ তারপর আফগানিস্তানের কাছে ৮ রানে হার। যার জেরে টুর্নামেন্টের গ্রুপ স্টেজ থেকেই বাড়ি ফেরার টিকিট কেটেছে ২০১৯-এর বিশ্বকাপজয়ী দল।


```