Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাহরুখ নিজের বাড়িতেই গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন, সামনেই ছিলেন গোয়েঙ্কা

আইপিএলের মাঠে নয়, শাহরুখ খান মুম্বইতে নিজের বাসভবনে ডেকে গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন।

শাহরুখ নিজের বাড়িতেই গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন, সামনেই ছিলেন গোয়েঙ্কা

গৌতম গম্ভীরকে স্নেহের চুম্বন শাহরুখের।

শেষ আপডেট: 28 May 2024 21:42

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মাঠে নয়, শাহরুখ খান মুম্বইতে নিজের বাসভবনে ডেকে গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন। এমনই দাবি সর্বভারতীয় এক ওয়েবসাইটের।

শাহরুখ খানের বাসভবন মন্নতে এক অনুষ্ঠানে এসেছিলেন গম্ভীর। সেইসময় পাশেই ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেইসময় কিং খান গম্ভীরকে প্রস্তাব দিয়েছিলেন দশ বছরের চুক্তিতে কেকেআর মেন্টরের দায়িত্ব নিতে। পারিশ্রমিক কী হবে সেটি গম্ভীরকেই দায়িত্ব দিয়েছিলেন নাইট রাইডার্স মালিক। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কেকেআরের মেন্টর হিসেবে এবার রীতিমতো সফল গম্ভীর। তিনি গত মরশুমে লখনউ দলের মেন্টর হয়েই দলকে প্লে অফে তুলেছিলেন। এবার কেকেআরকে নানা কৌশলে চ্যাম্পিয়ন করেছেন। তাঁর একেকটি মাস্টারস্ট্রোকে বাজিমাত হয়ে গিয়েছে। তিনি নারিনকে দিয়ে ওপেন করিয়েছেন। রাণার চোট থাকা সত্ত্বেও তাঁকে ছেঁটে ফেলেননি।

পাশাপাশি গুরবাজকে বসিয়ে ফিল সল্টকে দিয়ে ওপেন করিয়েছেন। রিঙ্কুকে বলে দিয়েছিলেন তাঁর লক্ষ্য হবে ১৫ থেকে ২০ রান, কিন্তু দলের আস্কিং রেট যাতে ঠিক থাকে। গম্ভীর দলের একনম্বর পেসার মিচেল স্টার্কের প্রতি আস্থা রেখে তাঁর থেকে সেরা বোলিং বের করে এনেছেন। সেই কারণেই কিং খানও চাইছেন গম্ভীর দীর্ঘমেয়াদি দায়িত্ব নিয়ে তাঁকে নিশ্চিন্ত করতে। কিন্তু বোর্ড ইতিমধ্যেই গম্ভীরকে ভারতের কোচ হিসেবে চান। কেকেআর মেন্টরও দেশের কোচিং করিয়ে তাঁর বহুদিনের স্বপ্ন পূরণ করতে প্রস্তুত।


```