Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঠের মধ্যেই গম্ভীর-শ্রীসন্থ বাকযুদ্ধ! কেকেআরের মেন্টরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পেসারের

লেজেন্ডস ক্রিকেট লিগ চলছে। সেই লিগের ম্যাচের মধ্যেই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মধ্যে বাদানুবাদ হয়।

মাঠের মধ্যেই গম্ভীর-শ্রীসন্থ বাকযুদ্ধ! কেকেআরের মেন্টরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পেসারের

শেষ আপডেট: 7 December 2023 20:34

দ্য ওয়াল ব্যুরো: গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। এবার শিবির বদলেছেন। ২০২৪ সালের আইপিএলে তাঁকে একই ভূমিকায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু তার আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস শ্রীসন্থের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে ফেললেন গম্ভীর!

লেজেন্ডস ক্রিকেট লিগ চলছে। সেই লিগের ম্যাচের মধ্যেই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মধ্যে বাদানুবাদ হয়। ইন্ডিয়া ক্যাপিটাল দলের সঙ্গে গুজরাত জায়ান্টসের ম্যাচ ছিল। সেই ম্যাচে গুজরাতের শ্রীসন্থের এক ওভারে পরপর চার-ছয় মারেন ইন্ডিয়া ক্যাপিটালের অধিনায়ক গম্ভীর। সেই কারণে মাঠের মধ্যেই গম্ভীরের দিকে চোখ পাকাতে দেখা যায় শ্রীসন্থকে। এমনকী গম্ভীরকে কিছু কথাও শোনান তিনি। এমন 'স্লেজিং' ক্রিকেট মাঠে ঘটেই থাকে।

তবে শ্রীসন্থের এহেন ব্যবহার ভালভাবে নেননি ইন্ডিয়া ক্যাপিটালের অধিনায়ক। ব্যাট হাতেই তেড়ে যান তিনি। এমনকী শ্রীসন্থকে পাল্টা জবাব দেন। শুরু হয় দু'জনের মধ্যে তর্কাতর্কি। তাঁদের থামাতে এগিয়ে আসেন অন্যান্যরা ও আম্পায়ার। দু'জনকে বুঝিয়ে আলাদা করে দেওয়া হয়। 

মাঠের এই ঝামেলার রেশ থেকে যায় পরেও। ম্যাচ শেষে শ্রীসন্থ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'মিস্টার ফাইটারের সঙ্গে কী ঘটেছিল তা পরিষ্কার করে দিতে চাই।

মি. ফাইটার-- যিনি তাঁর সমস্ত সহকর্মীর সঙ্গে বিনা কারণে সর্বদাই ফাইট করে চলেন। যাঁর বীরেন্দ্র শেহওবাগ সহ কোনও সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ নেই, আজ তাঁর সঙ্গে আমার কী হয়েছে সেটা পরিষ্কার করে বলতে চাই। কোনও প্ররোচনা ছাড়াই উনি আমাকে এমন কিছু কথা বলেন যা অত্যন্ত রূঢ় এবং গৌতম গম্ভীরের কাছ থেকে প্রত্যাশিত নয়।  একইসঙ্গে শ্রীসন্থ জানিয়েছেন খুব শিগগির তাঁকে বলা গম্ভীরের কথাগুলো তিনি জনসমক্ষে প্রকাশ করবেন। 

ভারতের প্রাক্তন পেসার বলেন, “ আমার কোনও দোষ ছিল না। আমি বিষয়টি নিয়ে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দিতে চাই। মি. গোতি যা করেছেন আজ না হয় কাল আপনারা জানতে পারবেন। উনি মাঠের মধ্যে যে ভাষা ব্যবহার করেছেন সেটা আদৌ গ্রহণযোগ্য নয়। আমার রাজ্য আমার পরিবার অনেক সহ্য করেছে। আমি আপনাদের সমর্থনে এই লড়াই চালিয়েছি। এখন কোনও কারণ ছাড়াই আমাকে হেয় করা হচ্ছে। উনি (গম্ভীর) যা বলেছেন যা ওঁর বলা উচিত নয়। আমি অবশ্যই আপনাদের জানাব উনি কী বলেছেন।“ 
 
শ্রীসন্থ আরও বলেন, “জন প্রতিনিধি হয়ে কী লাভ যেখানে আপনার নিজের সহকর্মীদের প্রতিই কোনও শ্রদ্ধাবোধ নেই? ধারাবিবরণী চলাকালীন ওঁকে যখন বিরাট সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়, উনি কোনও কথা বলেন না। আমি ব্যাপারটা আর বিশদে বলতে চাই না। শুধু এটুকু বলব, আমি অত্যন্ত আহত হয়েছি। আমার পরিবার, আমার প্রিয়জনেরাও আহত হয়েছেন। ওঁর কথার উত্তরে আমি একটিও বাজে শব্দ উচ্চারণ করিনি কিন্তু তারপরও উনি একইভাবে কথা বলেই চলেছিলেন।“


```