Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাক কোচের চরম বার্তা সিনিয়রদের, নয় ভাল খেলো, না হলে দল ছাড়ো

মাত্র ১২০ রানের লক্ষ্য ছিল ভারতের বিরুদ্ধে, তাও তুলতে পারেনি পাকিস্তান। এই ঘটনায় পাক দলের কোচ গ্যারি কার্স্টেন রীতিমতো তোপ দেগেছেন দলের সিনিয়রদের প্রতি।

পাক কোচের চরম বার্তা সিনিয়রদের, নয় ভাল খেলো, না হলে দল ছাড়ো

পাক দলের কোচ গ্যারি কার্স্টেন।

শেষ আপডেট: 11 June 2024 14:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতের কাছে জেতা ম্যাচ হেরে গিয়েছে পাকিস্তান। মাত্র ১২০ রানের লক্ষ্য ছিল ভারতের বিরুদ্ধে, তাও তুলতে পারেনি পাকিস্তান। এই ঘটনায় পাক দলের কোচ গ্যারি কার্স্টেন রীতিমতো তোপ দেগেছেন দলের সিনিয়রদের প্রতি।

কার্স্টেন আভাস দিয়েছেন, অনেক হয়েছে, এবার আর ভাল কথায় কাজ হবে না, তাই তিনি এবার কঠোর মনোভাব নেবেন। প্রসঙ্গত, ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা। ধোনির সঙ্গে তাঁর জুটি বিশ্বসেরা করেছিল ভারতকে।

পাক দলের অভিজ্ঞ কোচের মতে, ভারতের বিরুদ্ধে দলের সিনিয়র তারকারা শেষমেশ জয়ের চেষ্টাই করেননি। তিনি জানান, এই দলের অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার রয়েছে, যারা ২০২১ সালের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে। পাশাপাশি ছ’জন এমন ক্রিকেটার ছিলেন, যাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। কেউ বলতে পারবে না, আমাদের দল অনভিজ্ঞ।

কার্স্টেন রীতিমতো হুমকির সুরেই বলেছেন, ‘‘নয় পারফরম্যান্স করো, না হলে সরে যাও, একটা বড় দলের এমন হাল মানা যায় না। তিনি মানছেন, ভারতের বিপক্ষে ম্যাচে সিনিয়রদের দায়সারা গোছের মানসিকতা ছিল। নামী বিদেশি কোচের ব্যাখ্যা, ‘‘এতদিন ধরে ক্রিকেট খেলছ মানে তোমাদের চাপ নেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে, এটা ধরে নিতে পারি। কিন্তু খেলা দেখে সেটি মনে হয়নি। কম রান তুলতেই যদি এমন হয়, তা হলে পুরো টুর্নামেন্ট খেলবে কীভাবে!’’

মঙ্গলবার কানাডার বিরুদ্ধে ম্যাচ পাক দলের। এই ম্যাচে হার মানে বিদায় বলেই ধরে নেওয়া যায়। পাক দলের পারফরম্যান্স ভাল নয়, সেটি বোঝা গিয়েছে প্রথম ম্যাচে আমেরিকার কাছে হারেই।

কার্স্টেন এও বলেছেন, ‘‘আধুনিক ক্রিকেটের সঙ্গে যদি মানিয়ে নিতে না পারে, সেই ক্রিকেটারের দল থেকে বাদ পড়ার আশঙ্কা থাকে। শুধু ভাল খেললে ফল হবে না, পরিস্থিতি অনুযায়ী খেলার প্রয়োজন।’‘ তিনি দলের সিনিয়রদের সতর্ক হতে বলেছেন। পাক ক্রিকেট বোর্ড যে কার্স্টেনকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, সেটি ভারতের প্রাক্তন বিশ্বজয়ী কোচের কথায় টের পাওয়া গিয়েছে।


```