Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়াঙ্কের বলের গতি রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি! দিল্লির ছোট ক্লাবেই স্বপ্নের উত্থান

মায়াঙ্ক একেবারেই নিরামিষাশী। পছন্দের খাবার আলু সেদ্ধ। তারপরেও বলের গতি রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি। মঙ্গলবারই যেমন ১৫৬.৭ কিমি বেগে বোলিং করে তিনি রেকর্ড গড়েছেন।

মায়াঙ্কের বলের গতি রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি! দিল্লির ছোট ক্লাবেই স্বপ্নের উত্থান

শেষ আপডেট: 3 April 2024 17:43

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছর আইপিএল থেকে একাধিক তারকার জন্ম হয়। এবারই যেমন উঠে এলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। দিল্লির ২১ বছর বয়সি এই পেসারের উত্থান দিল্লির সনেট ক্লাব থেকে।

আইপিএলে গতরাতে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর ক্ষেত্রে মায়াঙ্কের অবদান সবচেয়ে বেশি। তিনি তিন উইকেট নিয়েছেন ১৩ রানের বিনিময়ে। পরপর দুটি ম্যাচে সেরা হয়ে তিনি বিশেষজ্ঞদের নজর কেড়ে নিয়েছেন। এমনকী নির্বাচকরাও ছয় ফুট এক ইঞ্চির এই দীর্ঘকায় পেসারের বোলিংয়ে মুগ্ধ। বলা হচ্ছে, দ্রুত জাতীয় দলের জন্য বিবেচিত হবেন পশ্চিম দিল্লির এই ছেলে।

মায়াঙ্ক একেবারেই নিরামিষাশী। পছন্দের খাবার আলু সেদ্ধ। তারপরেও বলের গতি রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি। মঙ্গলবারই যেমন ১৫৬.৭ কিমি বেগে বোলিং করে তিনি রেকর্ড গড়েছেন। এর আগে মায়াঙ্কেরই নজির ছিল, বোলিং করেছিলেন ১৫৫.৮ কিমি বেগে।

মায়াঙ্ককে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য বড় অবদান বাবা প্রভু যাদবের। তাঁর হাত ধরেই সনেট ক্লাবে যান কোচ দেবেন্দ্রর কাছে তালিম নিতে। সেইসময় মায়াঙ্ক এতই রোগাপাতলা ছিলেন, কোচ তাঁকে দেখে বলেছিলেন শক্তপোক্ত হতে। মায়াঙ্ক এই নয়বছরে নিজেকে বদলে ফেলেছেন।

গত ম্যাচ শেষেই লখনউ দলের এই তরুণ পেসারকে প্রশ্ন করা হয়েছিল, এত জোরে বোলিংয়ের জন্য তিনি কী পদ্ধতি মানেন? একেবারে নির্লিপ্তভাবে মায়াঙ্ক জানান, আমি ঘুম, ডায়েট ও ট্রেনিংয়ে বিশেষ নজর দিই।

বেঙ্গালুরু দলের তিন তারকা গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও রজত পাতিদারকে আউট করেন মায়াঙ্ক। নিজের পারফরম্যান্সের থেকেও দলের জয়ে বেশি খুশি। জানান, ‘‘আমি দুটি ম্যাচেই সেরা হয়েছি বলে নয়, বরং দুটি ম্যাচই জিতেছে দল। আমার লক্ষ্য ভারতীয় দলের হয়ে খেলা। সেই লক্ষ্যপূরণের জন্য আরও ভাল বোলিং করতে হবে।’’


```