Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ছোটবেলায় মাথায় কাঠের বোঝা তোলা মেয়ে আজ সোনা আনছে ওয়েট লিফটিংয়ে! সামনেই অলিম্পিক্স

দ্য ওয়াল ব্যুরো: ১২ বছর বয়সি মেয়েটার শক্তি দেখে চমকে যেত সবাই। এইটুকু বয়সে এত্ত ভারী কাঠের বোঝা মাথায় তুলে জঙ্গল থেকে ঘরে আনছে! মেয়েটির দাদারাও এত কাঠ তুলতে পারত না, যতটা সে পারত। গরিব পরিবারের জ্বালানি জোগাড় করতে হতো জঙ্গলে কাঠ কুড়িয়ে। ত

ছোটবেলায় মাথায় কাঠের বোঝা তোলা মেয়ে আজ সোনা আনছে ওয়েট লিফটিংয়ে! সামনেই অলিম্পিক্স

শেষ আপডেট: 5 February 2020 08:56

দ্য ওয়াল ব্যুরো: ১২ বছর বয়সি মেয়েটার শক্তি দেখে চমকে যেত সবাই। এইটুকু বয়সে এত্ত ভারী কাঠের বোঝা মাথায় তুলে জঙ্গল থেকে ঘরে আনছে! মেয়েটির দাদারাও এত কাঠ তুলতে পারত না, যতটা সে পারত। গরিব পরিবারের জ্বালানি জোগাড় করতে হতো জঙ্গলে কাঠ কুড়িয়ে। তখনই মেয়ের এমন শক্তি দেখে তাক লেগে যেত সকলের। কিন্তু তখন কেউ জানত না, এই ভার বইতে পারার ক্ষমতাই তাকে একদিন পৌঁছে দেবে বিশ্বের দরবারে! অলিম্পিক্সের ওয়েট লিফটিং বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন সাইখম মীরাবাই চানু। খুব ছোটবেলাতেই স্থানীয় এক খেলোয়াড়ের চোখে পড়েছিল এই ওজন তোলার ক্ষমতা। তার পরেই শুরু অন্য এক লড়াই। ভাল গাইডেন্সও পেয়েছিলেন, তার পর আর পেছন ফিরে দেখতে হয়নি মণিপুরের মেয়েটিকে। তাঁর দিকেই এখন চোখ  সারা দেশের। রিও-তে ভারোত্তোলনে ৪৮ কেজি বিভাগে পদক ফেলে এসেছিলেন অল্পের জন্য। টোকিওতে আর সেই ভুল করতে রাজি নন ভারোত্তোলন ভারতের পোস্টার গার্ল, ২৫ বছরের মীরাবাই চানু। তার আগে সামনের এপ্রিলেই কাজাখাস্তানে আছে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। সেটাই আপাতত পাখির চোখ মালেশ্বরীর অনুগামীর। সম্প্রতি জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ উপলক্ষে কলকাতায় এসেছেন তিনি। নিজের করা ২০১ কেজির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন মঙ্গলবার। ২০৩ কেজির ওজন তুলে চমকে দিয়েছেন সকলকে। আর সেই সঙ্গেই কোচ বিজয় সিংয়ের চোখকে ফাঁকি দিয়েই দেদার খাচ্ছেন প্রিয় খাবার, মাছ। তাঁর বাংলাকে ভালবাসার অন্যতম কারণ এই খাবারটি। ফিশ তন্দুরি পেলে পৃথিবীর সমস্ত সেরা খাবার ত্যাগ করতে রাজি তিনি। অলিম্পিক্সের আগে মীরাবাই চানুর লক্ষ্য, ম্যাজিক ফিগার ২১০ কেজি। চিনের ভারোত্তোলকের বিশ্ব রেকর্ড এই ওজনটি। এশিয়ান মিটের মাস দুয়েক হাতে আছে। আর অলিম্পিক্স পাঁচ মাস দূরে। ২০৩ কেজিকে বাড়িয়ে পৌঁছতে হবে ২১০-এ। এমনটা সম্ভব হবে কিনা, প্রশ্ন সেটাই। মীরাবাই অবশ্য আত্মবিশ্বাসী। তাঁর মতে, পরিশ্রম করলে ফল আসবেই। তাই এখন সারা দিন হাড়ভাঙা অনুশীলন চালাচ্ছেন মণিপুরী কন্যা। রোজ ১৪০ থেকে ১৪৫ কেজি ওজন তুলছেন নিয়ম মেনে। মেরি কমকে দেখে বড় হয়েছেন। মেরি কমের পরিশ্রম আর নিয়মানুবর্তিতা মীরাবাইয়ের পাথেয়। তাই কোনও ভাবেই ফাঁকি নেই প্র্যাকটিসে। ২০১৬-র রিও অলিম্পিক্সের ব্যর্থতার কথা মাথায় রেখে যেন আরও বেশি সতর্ক তিনি। আর কোনও ভুল করতে রাজি নন দেশের সম্ভাব্য অলিম্পিক্স পদকজয়ী। ইতিমধ্যেই অবশ্য কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন তিনি। সোনা রয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও। ২০১৮ সালে দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব খেলরত্ন পেয়েছেন। এবার চাই অলিম্পিক্স। নইলে যেন অসম্পূর্ণ থেকে যাবে সাফল্যের তালিকা।

```