Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্রেঞ্চ ওপেনে বিশেষ সম্মান জানানো হবে ক্লে কোর্টের সম্রাটকে

দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন (বেইজিং ২০০৮ সিঙ্গলস, রিও ২০১৬ ডাবলস) নাদাল গত বছরের নভেম্বরে অবসর নিয়েছেন। রোলা গারোঁয় তার অসাধারণ জয়-পরাজয়ের রেকর্ড ১১২-৪। ২২টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী নাদালের ১৪টি শিরোপা এসেছে প্যারিসের ক্লে কোর্ট থেকে।

ফ্রেঞ্চ ওপেনে বিশেষ সম্মান জানানো হবে ক্লে কোর্টের সম্রাটকে

রাফায়েল নাদাল

শেষ আপডেট: 19 April 2025 17:16

ফ্রেঞ্চ ওপেনে বিশেষ সম্মান জানানো হবে ক্লে কোর্টের রাজাকে

দ্য ওয়াল ব্যুরো: রোলা গারোঁ (Roland Garros) মানেই একসময় যেন ছিল রাফায়েল নাদালের (Rafael Nadal) পৈতৃক ঠিকানা। রাফা এই লাল সুড়কির কোর্টের প্রতিটি ইঞ্চি হাতের তালুর মতো চিনতেন। বছর কয়েক আগেও রোলা গারোঁতে নাদালের বিরুদ্ধে নামার আগে হাঁটু কাঁপত প্রতিপক্ষের। আর এই কোর্ট থেকে তিনি যা অর্জন করেছেন, তার ধারেকাছে নেই কেউ। এবার নিজের প্রিয় কোর্টে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাফায়েল নাদালকে এই বছরের ফ্রেঞ্চ ওপেনে (French Open) সম্মানিত (Recognition) করা হবে। ২৫ মে ফিলিপ-শাতিয়েরে ম্যাচগুলির শেষে একটি অনুষ্ঠানে সম্মানিত করা হবে রাফা এক্সপ্রেসকে।

৩৮ বছর বয়সি স্প্যানিয়ার্ড ২২টি গ্র্যান্ড স্ল্যামের (Grand Slam) চ্যাম্পিয়ন, যার মধ্যে রেকর্ড ১৪টি শিরোপা এসেছে প্যারিসের ক্লে কোর্ট থেকে। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন (বেইজিং ২০০৮ সিঙ্গলস, রিও ২০১৬ ডাবলস) নাদাল গত বছরের নভেম্বরে অবসর নিয়েছেন। রোলা গারোঁয় তার অসাধারণ জয়-পরাজয়ের রেকর্ড ১১২-৪।

ফরাসি টেনিস ফেডারেশনের (French Tennis Federation) সভাপতি গিলস মোরেটন এই অনুষ্ঠান সম্পর্কে বলেছেন, "এটি একটি অসাধারণ প্রেমের গল্প। আমি মনে করি একটি প্রেমের গল্প নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ। কারণ তাঁর (নাদাল) এখানকার টুর্নামেন্টের প্রতি, এখানকার মাটির প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদেরও মনে হয়েছে, নাদালই উপযুক্ত ব্যক্তি, যিনি রোলা গারোঁ এবং ফেডারেশনের জন্য রাষ্ট্রদূত হতে পারেন। তাই তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা অটুট রয়েছে।" টুর্নামেন্ট পরিচালক অ্যামেলি মাউরেসমো আরও বলেন যে, অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ একটি চমক হিসেবেই থাকবে।

মাউরেসমো বলেন, "অবশ্যই, রাফা রোলা গারোঁর ইতিহাসকে বিভিন্নভাবে চিহ্নিত করেছেন এবং তার ১৪টি শিরোপা সম্ভবত কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে অতুলনীয় থাকবে। তিনি এই বছর রোলা গারোঁয় খেলবেন না। তবে এই ২০২৫ সংস্করণে তিনি আমাদের পাশে থাকবেন। রোলা গারোঁর সঙ্গে রাফার একটি গুরুত্বপূর্ণ বন্ধন রয়েছে। আমরা এটিকে একটি চমক হিসাবে দেখতে চাই।"

প্যারিসে নাদালের প্রথম শিরোপা আসে ২০০৫ সালে এবং শেষ শিরোপা আসে ২০২২ সালে। ফরাসি ওপেনে তাঁর শেষ উপস্থিতি ছিল ২০২৪ সালে, যেখানে তিনি প্রথম রাউন্ডে আলেকজান্ডার জেভেরেভের কাছে হেরে যান। এই ক্লে কোর্টে নাদালকে হারানো জেভেরেভ মাত্র তৃতীয় খেলোয়াড়। এ ছাড়া এখানে নাদালকে হারানোর তালিকায় রয়েছেন রবিন সোডারলিং এবং নোভাক জোকোভিচ(২ বার)।

গত বছরের অলিম্পিক্সেও নাদাল প্যারিসের লাল মাঠে খেলেছিলেন। তবে সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের জোকোভিচের কাছে হেরে যান এবং ডাবলসে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। ডাবলসে নাদালের সঙ্গী ছিলেন কার্লোস আলকারাজ। প্যারিস অলিম্পিক্সের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন সার্বিয়ান জোকার।


```