দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সময় রবিবার রাতে রাশিয়ায় পা রেখেছিল দেশঁর দল। বিশ বছরের খরা কতটা মরিয়া পোগবা, এমঅবাপেরা তাঁর প্রমাণ মিলল সোমবারই। অন্যান্য দল যখন শপিংমল, রেড স্কোয়্যারে ফোটো শ্যুটে ব্যস্ত তখন টিম ফ্রান্স নেমে পড়ল অনুশীলনে। লুঝনিকির মূল স্টেডিয়ামের গায়েই যে প্র্যাক্টিস গ্রাউন্ড সেখানেই অনুশীল করে ফ্রান্স।
https://twitter.com/equipedefrance/status/1006183078954487808