Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবাধ যৌনতা রুখতে নড়বড়ে বিছানা অ্যাথলিটদের, গুরুতর অভিযোগ অলিম্পিকে

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিককে এই কারণেই মনে হয় বলা হয়ে থাকে, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’, এতগুলি বিষয় সামনে থাকে এই আসরে, তা বলার নয়। একটা দিকে থাকে অ্যাথলিটদের উৎকর্ষতা, অন্যদিকে থাকে নানাবিধ ঘটনাসমূহ। এই আসরে একটা প্রতিযোগী অংশ নেওয়া মানে আয়ো

অবাধ যৌনতা রুখতে নড়বড়ে বিছানা অ্যাথলিটদের, গুরুতর অভিযোগ অলিম্পিকে

শেষ আপডেট: 19 July 2021 15:45

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিককে এই কারণেই মনে হয় বলা হয়ে থাকে, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’, এতগুলি বিষয় সামনে থাকে এই আসরে, তা বলার নয়। একটা দিকে থাকে অ্যাথলিটদের উৎকর্ষতা, অন্যদিকে থাকে নানাবিধ ঘটনাসমূহ। এই আসরে একটা প্রতিযোগী অংশ নেওয়া মানে আয়োজকদের নানা চিন্তা থাকে। তাদের নিরাপত্তা বিষয়ে ভাবনা থাকে, কারণ আয়োজক দেশ ওই অ্যাথলিটদের সবকিছুর বিষয়ে দায়িত্বশীল, কোনও কিছু হলে ওই দেশের ওপর বর্তাবে। অলিম্পিক শুরুর আগে তাই একটি অন্য বিষয় নিয়ে আয়োজকদের ওপর চটে লাল বিদেশী অ্যাথলিটরা। তাঁদের অভিযোগ, গেমস ভিলেজে তাদের জন্য যে বিছানা দেওয়া হয়েছে, তা একেবারেই নড়বড়ে, কমজোরিও। কেন এই ব্যবস্থা? মনে করা হচ্ছে, অ্যাথলিটদের মহা মিলনমেলায় যৌনতা অবাধ হয়ে থাকে, তাই করোনা পরিস্থিতিতে সেটি মাথায় রেখেছে জাপানের অলিম্পিক কমিটি। তারা সেই কারণে যৌনতা রুখতে বিছানা করেছে একজনের শোয়ার পক্ষেই, দু’জনে শুতে গেলে সেটি ভেঙে পড়বে! বিছানা কতটা শক্তপোক্ত, সঙ্গম উপযোগী কিনা, এ নিয়ে অনেকে মতামত দিচ্ছেন। আমেরিকার অ্যাথলিট পল কেলিমো টুইটারে বিছানার ছবি পোস্ট করে লিখেছেন, পিচবোর্ডের তৈরি এই বিছানা একজনের বেশি ভার সামলাতে পারবে না। https://twitter.com/McClenaghanRhys/status/1416567768938291203 আয়ারল্যান্ডের এক অ্যাথলিট রিস ম্যাক্লেনাঘান দাবি করেছেন, পিচবোর্ডের বিছানাও যথেষ্ট ওজন নিতে তৈরি। টুইটারে একটি ভিডিও পোস্ট করেন সেই অ্যাথলিট। সেখানে দেখা যায় বিছানার উপর লাফালাফি করে তিনি বোঝাতে চাইছেন বিছানা বেশ শক্তপোক্ত। অলিম্পিক চলাকালীন অ্যাথলিটদের যৌনতা রুখতে অ্যান্টি সেক্স বেডের আয়োজন করে উদ্যোক্তারা। করোনার প্রকোপ আটকাতেই এই ভাবনা। গেমস চলাকালীন অ্যাথলিটরা যৌন সঙ্গম করলে বাড়তে পারে করোনা সংক্রমিতের সংখ্যা। তাই অ্যাথলিটদের জন্য পিচবোর্ডের বানানো বিছানার ব্যবস্থা করে আয়োজক কমিটি ।  

```