পেরুতে শুটিংয়ে মনু ভাকেরকে হারিয়ে ইতিহাস ১৪ বছরের নামিয়ার
দ্য ওয়াল ব্যুরো: এভাবেই জুনিয়ররা উঠে আসে তাদের সিনিয়রদের টেক্কা দিয়ে। পেরুর (Peru) রাজধানী লিমাতে (Lima) জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে (World Shooting) নামিয়া কাপুর (Naamya Kapoor) হারিয়েছেন দেশের নামী তারকা মনু ভাকেরকে (Manu Bhaker)।
ভারত
শেষ আপডেট: 5 October 2021 14:33
দ্য ওয়াল ব্যুরো: এভাবেই জুনিয়ররা উঠে আসে তাদের সিনিয়রদের টেক্কা দিয়ে। পেরুর (Peru) রাজধানী লিমাতে (Lima) জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে (World Shooting) নামিয়া কাপুর (Naamya Kapoor) হারিয়েছেন দেশের নামী তারকা মনু ভাকেরকে (Manu Bhaker)।
ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৯ টি সোনা, ছ’টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ সহ মোট ১৮ টি পদক জিতেছে। পদক তালিকায় ভারতের অবস্থান প্রথম। মঙ্গলবারের শুরু সোনা দিয়ে করেছিল ভারত। প্রতাপ সিং তোমার ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতে বিশ্ব রেকর্ড করেছেন। এছাড়াও এই টুর্নামেন্টে ১৪ বছর বয়সী শুটার নামিয়া কাপুর ইতিহাস সৃষ্টি করেছেন।
আরও পড়ুন: কাশ্মীরের খেপের মাঠ থেকে আইপিএলের মঞ্চে রূপকথার উত্তরণ উমরনের
২০ বছর বয়সী ঐশ্বর্য প্রতাপ তোমার যোগ্যতা পর্যায়ে জুনিয়র বিশ্ব রেকর্ড ১১৮৫ এর সমান ছিলেন। একই সময়ে, তিনি চূড়ান্ত পর্বে ৪৬৩.৪ এর বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন।
এর আগে, ৪৫৬.৫ এর বিশ্ব রেকর্ড ফ্রান্সের লুকাস বার্নার্ড ডেনিস ক্রিগসের নামে ছিল, যিনি এই ইভেন্টে রুপো জেতেন। এর আগে, ভারত একক ইভেন্ট, মিশ্র ইভেন্ট এবং টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। এছাড়াও সফল মনু ভাকের, রিদম সাঙ্গওয়ান, শিখা নারওয়াল এবং সর্বজোৎ সিংরা।
দেশের উঠতি শুটার নামিয়া প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপেই সকলের নজর কাড়লেন এবং এই কৃতিত্ব অর্জন করলেন। ভারতের ১৪ বছর বয়সী শুটার নামিয়া সোমবার আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু ভাকেরকে হারিয়ে সোনা জিতে চমক দেখিয়েছেন। ১৯ বছরের মনু জিতেছেন ব্রোঞ্জ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'