Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অকালেই চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প, খেলেছেন ১০০ টেস্ট

মাত্র ৫৫ বছর বয়সে চিরবিদায় গ্রাহাম থর্পের। ইংল্যান্ডের তিনি নামী ব্যাটার ছিলেন। তিনি ছিলেন সমর্থকদের কাছে প্রিয়।

অকালেই চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প, খেলেছেন ১০০ টেস্ট

জীবনের ময়দান থেকে বিদায় গ্রাহাম থর্পের।

শেষ আপডেট: 5 August 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৫৫ বছর বয়সে চিরবিদায় গ্রাহাম থর্পের। ইংল্যান্ডের তিনি নামী ব্যাটার ছিলেন। তিনি ছিলেন সমর্থকদের কাছে প্রিয়। ১২ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন। মোট ১০০টি টেস্টে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন এই স্টাইলিশ তারকা।

১৯৯৩ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় থর্পের। তিনি বহু ম্যাচে দলের পরিত্রাতা হিসেবে অবতির্ন হয়েছিলেন। এমনও হয়েছে একাধিক ম্যাচে পেইককিলার ইঞ্জেকশন নিয়েও খেলেছেন থর্প। সোমবার সকালে তাঁর জীবনাবসান ঘটে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে সঙ্গে সঙ্গে বিবৃতি দেওয়া হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, ‘‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, থর্প আর আমাদের মধ্যে নেই। জাতীয় দলের হয়ে ওঁর অবদান ভোলার নয়। সমর্থকদের কাছে দারুণ জনপ্রিয় ছিলেন থর্প। এই দুঃসময়ে ওঁর পরিবারের পাশে রয়েছি আমরা।’’ ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকসও গভীর শোকপ্রকাশ করেছেন।

কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ১৯৮৮ সালে খেলা শুরু করেছিলেন থর্প। ১০০টি টেস্ট ম্যাচ খেলে থর্পের রান ৬৭৪৪, সর্বোচ্চ রান ২০০। মোট ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফসেঞ্চুরি করেছেন। ৮২টি ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে ম্যাচে করেন ২৩৮০ রান, ২১টি হাফসেঞ্চুরি করেছেন।  

খেলা থেকে অবসর নিয়ে তিনি কোচও হন। ২০১০ সালে তাঁকে ইংল্যান্ডের ব্যাটিং কোচ নিয়োগ করা হয়। ইংল্যান্ডের জাতীয় দলের সহকারী কোচও ছিলেন। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁকে মূল কোচ করা হয়। তিনি সেখানেও সফল হন।


```