Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: আউট না হয়েও স্বেচ্ছায় মাঠ ছাড়লেন ঈশান কিষান, গড়াপেটার সম্ভাবনা ঘিরে ঘনাল জল্পনা

কেন হঠাৎ আউট না হয়েও সটান হাঁটা লাগালেন সেই প্রশ্নকে ঘিরে জমে উঠেছে বিতর্ক—তবে কি কোনওভাবে ম্যাচ ফিক্সিংয়ে (Match Fixing in IPL 2025) জড়িত রয়েছেন ঈশান? যুক্ত আম্পায়ারও (Umpire)?

IPL 2025: আউট না হয়েও স্বেচ্ছায় মাঠ ছাড়লেন ঈশান কিষান, গড়াপেটার সম্ভাবনা ঘিরে ঘনাল জল্পনা

ঈশান কিষান

শেষ আপডেট: 24 April 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: বল উইকেটরক্ষকের দস্তানায়। বোলার, কিপার কেউ আবেদন পর্যন্ত করলেন না। আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিতে যাচ্ছিলেন।

ঠিক সেই সময় বলা নেই কওয়া নেই, ডাগ আউটের দিকে হাঁটা দিলেন ব্যাটসম্যান। আম্পায়ার দৃশ্যত হতভম্ব। ওয়াইডের সংকেত বদলে গেল আউটে! উল্লাসে মেতে উঠলেন বিপক্ষ দলের খেলোয়াড়রা। কী হল বুঝে ওঠার আগেই দেখানো হল স্নিকোমিটারের রিপ্লে। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, বল ব্যাটের কাণাটুকু স্পর্শ করেনি। অর্থাৎ, আউট-ই ছিলেন না ব্যাটসম্যান। তা সত্ত্বেও স্বতঃপ্রণোদিতভাবে ডাগ আউটে ফিরে গেলেন তিনি।

এমনই অদ্ভুত দৃশ্য ধরা পড়ল গতকাল, আইপিএলে (IPL 2025) সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে (SRH vs MI)। চর্চার কেন্দ্রে হায়দরাবাদের (SRH) ঈশান কিষান (Ishan Kishan)। কেন হঠাৎ আউট না হয়েও সটান হাঁটা লাগালেন সেই প্রশ্নকে ঘিরে জমে উঠেছে বিতর্ক—তবে কি কোনওভাবে ম্যাচ ফিক্সিংয়ে (Match Fixing in IPL 2025) জড়িত রয়েছেন ঈশান? যুক্ত আম্পায়ারও (Umpire) ? গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলেছে এই নিয়ে। লড়াইয়ের ফলাফল, রোহিত শর্মার ফর্মে ফেরা সবকিছু ছাপিয়ে হট টপিক ম্যাচ গড়াপেটার সম্ভাবনা!

কালকের লড়াইয়ে প্রথমে বল করতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ানস। তৃতীয় ওভার করতে আসেন পেসার দীপক চাহার (Deepak Chahar)। সেই ওভারের একটি বল লেগ স্ট্যাম্প ছাড়িয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল। সেটা লেগ গ্ল্যান্স করতে যান ঈশান। কিন্তু মিস করেন। বল যায় উইকেটকিপারের হাতে। কোনও আওয়াজ আসেনি। তাই বোলার, কিপার কিংবা ফিল্ডারদের মধ্য থেকেও কেউ আউটের আবেদন তোলেননি। অথচ আচমকাই ডাগ আউটের উদ্দেশে রওনা দেন ঈশান কিষান।

এহেন অদ্ভুত ঘটনায় অবাক হন বোলার, বিস্মিত আম্পায়ারও। তিনি ওয়াইডের সিদ্ধান্ত জানাতে যাচ্ছিলেন। ঈশানকে বেরোতে দেখে দু’দিকে ছড়ানো হাত গুটিয়ে তর্জনী তুলে আউটের সংকেত দেন। তারপর রিপ্লেতে স্নিকোমিটারের ক্লিপ দেখানো হয়। যেখানে স্পষ্ট ধরা পড়ে, বল ব্যাট কিংবা গ্লাভসের কোনও অংশই ছুঁয়ে যায়নি।

তখনই ম্যাচ গড়াপেটার অভিযোগ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় কেউ ঈশানকে, কেউ মুম্বই ইন্ডিয়ানসকে দুষতে থাকে। একজন লেখেন, ‘কেবলমাত্র আম্পায়ার আর ঈশানেরই স্ক্রিপ্ট মনে ছিল। মুম্বই, চেন্নাই আর রাজস্থানের খেলা মানেই চূড়ান্ত ফিক্সিং!’

আরেকজনের মন্তব্য, ‘এ কেমন লিগ? বল ব্যাটে না লাগা সত্ত্বেও ঈশান কিষান হাঁটা দিল, যেটা দেখে সন্দেহ আরও বেড়ে যাচ্ছে!’ কেউ কেউ তো রসিকতার ছলে এমনও বলেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজকের ম্যাচে গড়াপেটা হয়েছে। যদিও ঈশান কিষান, আম্পায়ার কিংবা মুম্বইয়ের খেলোয়াড়—কেউই ভাল অভিনয় করেনি।‘ আরেকজন আরেক ধাপ চড়িয়ে লেখেন, ‘আর সবাই ভুলে গেলেও শুধুমাত্র আম্পায়ারই চিত্রনাট্য মনে রেখেছেন।‘

দেখে নিন এমনই কিছু প্রতিক্রিয়া:


```