Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট যেন কমেডি শো! একটা বল ধরতে ৫ জন ফিল্ডারের ছুট

সোমবার তারমধ্যে একটা অভিনব বিষয় দেখা গিয়েছে। একটা শট আটকাতে বাংলাদেশের পাঁচ ফিল্ডার ছুটছেন। যা দেখে গ্যালারির দর্শকরাও হাসি চাপতে পারেননি।

বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট যেন কমেডি শো! একটা বল ধরতে ৫ জন ফিল্ডারের ছুট

শেষ আপডেট: 1 April 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট যেন সার্কাসে পরিণত হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ম্যাচে প্রতিদিনই একটা নতুন করে ঘটনা দেখা যাচ্ছে। ব্যাটের মাঝখান দিয়ে খেলার পরেও রিভিউ সিস্টেম চাইছেন বাংলাদেশের বোলার। তাতে সায় দিচ্ছেন অধিনায়কও।

আবার একটা ক্যাচ ধরতে তিন ফিল্ডার ছুটছেন। সোমবার তারমধ্যে একটা অভিনব বিষয় দেখা গিয়েছে। একটা শট আটকাতে বাংলাদেশের পাঁচ ফিল্ডার ছুটছেন। যা দেখে গ্যালারির দর্শকরাও হাসি চাপতে পারেননি।

এমনকী ধারাভাষ্যকাররাও বলেছেন, এটা কী হচ্ছে, কেন, কেন বলতে পারো! শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ২১তম ওভারে বাংলাদেশের হাসান মামুদ একটি অফস্টাম্পের বাইরে বল করেছিলেন। সেটি শ্রীলঙ্কার ব্যাটার প্রভাত জয়সূর্য স্লিপের পাশ দিয়ে মারতেই বাংলাদেশের পাঁচ ফিল্ডার ছুট দেন। শেষমেশ বাংলাদেশের মোমিনুল হক বলটি বাউন্ডারি লাইনের ধারে ধরে উইকেটকিপারের উদ্দেশে ছুড়ে দেন। বাকিরা তারপরে যে যার নিজের জায়গায় ফিরে আসেন। কী কারণে সব ফিল্ডার একটি বল ধরতে ছুটলেন, সেটি কেউই বুঝতে পারেননি।

এই ফিল্ডিংয়ের দৃশ্য আবার ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কেউ লেখেন, এটা টেস্ট ম্যাচ না, সার্কাস হচ্ছে। কেউ লিখেছেন, প্রতিদিনের এই কমেডি শো দেখতে খারাপ লাগছে না!


```