Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দীর্ঘদিন কঠিন ডায়েট, ঝুলিতে পদক নিয়ে চানু বলছেন, 'আগে পিৎজা খাবো'

দ্য ওয়াল ব্যুরো: একুশ বছরের অপেক্ষা কাটিয়ে দেশকে ভারোত্তলনে পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। মণিপুরের এই নতুন তারকাকে নিয়ে এখন দেশময় মাতামাতি। কিন্তু চানুর মন পড়ে আছে ইম্ফলের বাড়িতে। সেই সঙ্গে এবার জমিয়ে পেটপুজোটাও সেরে ফেলতে চান তিনি।

দীর্ঘদিন কঠিন ডায়েট, ঝুলিতে পদক নিয়ে চানু বলছেন, 'আগে পিৎজা খাবো'

শেষ আপডেট: 25 July 2021 10:07

দ্য ওয়াল ব্যুরো: একুশ বছরের অপেক্ষা কাটিয়ে দেশকে ভারোত্তলনে পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। মণিপুরের এই নতুন তারকাকে নিয়ে এখন দেশময় মাতামাতি। কিন্তু চানুর মন পড়ে আছে ইম্ফলের বাড়িতে। সেই সঙ্গে এবার জমিয়ে পেটপুজোটাও সেরে ফেলতে চান তিনি। ভারত্তোলনে টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন চানু। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমে সাফল্য এসেছে। কঠিন ডায়েট মেনে চলতে হত তাঁকে। তাই এবার যখন ঝুলিতে পদক এসেই গেছে, তখন ডায়েট ভুলে পেটপুজোয় মাততে চান ২৬ বছর বয়সি রূপোজয়ী তরুণী। প্রথমেই খেতে চান পিৎজা। বরাবরই পিৎজা খেতে ভালবাসেন চানু। কিন্তু অলিম্পিকের প্রস্তুতি নিতে মনের মতো সুস্বাদু লোভনীয় খাবারকে বিদায় জানাতে হয়েছিল সাময়িক ভাবে। মানতে হয়েছিল কঠোর ডায়েট। পদক জয়ের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে জিজ্ঞেস করেন, এবার কী করতে চান তিনি? চানুর সটান জবাব, সবার আগে পিৎজা খেতে চাই। অনেকদিন খাইনি। অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। চানুর পদক জয়ের অপেক্ষায় প্রহর গুনছিল তাঁর ইম্ফলের বাড়িও। সেখানেও নাকি শনিবার হাঁড়ি চড়েনি। মেয়ের খেলার ফল না জেনে কারও মুখেই খাওয়ার জন্য রুচি ছিল না। এমনকি জলটুকুও খাননি কেউ। শুধু ছিল রুদ্ধশ্বাস অপেক্ষা। রবিবার সেই বাড়িতেই মাছের নানান পদ রান্না হচ্ছে। বাড়ির কথা বলতে গিয়ে বেজায় খুশি চানুও। বলেন, 'আমি পদক না জেতা পর্যন্ত ওরা কেউ জলও খায়নি। এখন ভাল করে খাবে।' দেশবাসীর প্রত্যাশাপূরণ করতে পেরে স্বভাবতই খুশি মীরাবাই চানু। তবে, আক্ষেপও রয়েছে। অলিম্পিকে রুপো জেতার পর প্রথম প্রতিক্রিয়াতেই তিনি বললেন, “খুব চেষ্টা করেছিলাম সোনা জেতার, জিততে পারলাম না সোনা। যদিও আমি চেষ্টার ত্রুটি রাখিনি। দ্বিতীয় বার ওয়েট তোলার পরেই বুঝেছি পদক আসছে। শুধু শান্ত ছিলাম আমি, তবে এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছি।’’

```