Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডি’ভিলিয়ার্স যখন ছক্কা মারছিলেন, ড্রেসিংরুমে সেইসময় ধূমপানে মত্ত কোহলির সতীর্থ!

দ্য ওয়াল ব্যুরো : চলতি আইপিএল হরেকরকম ঘটনাকে সামনে নিয়ে আসছে। এবার প্রকাশ্যে এল ড্রেসিংরুমে বসে দেদার ধূমপান। ক্রিকেটে ধূমপান নতুন কিছু নয়। শ্যেন ওয়ার্ন প্রায়শই সিগারেটের সুখটান দিতেন ব্যাটিং ইনিংসের সময়। গতবার বিশ্বকাপ ফাইনালের টেনশন সহ্য

ডি’ভিলিয়ার্স যখন ছক্কা মারছিলেন, ড্রেসিংরুমে সেইসময় ধূমপানে মত্ত কোহলির সতীর্থ!

শেষ আপডেট: 18 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : চলতি আইপিএল হরেকরকম ঘটনাকে সামনে নিয়ে আসছে। এবার প্রকাশ্যে এল ড্রেসিংরুমে বসে দেদার ধূমপান। ক্রিকেটে ধূমপান নতুন কিছু নয়। শ্যেন ওয়ার্ন প্রায়শই সিগারেটের সুখটান দিতেন ব্যাটিং ইনিংসের সময়। গতবার বিশ্বকাপ ফাইনালের টেনশন সহ্য করতে না পেরে বেন স্টোকস সিগারেট খেয়েছিলেন অন্দরমহলে। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে বর্তমান কেকেআর কোচ তথা নিউজিল্যান্ডের প্রাক্তন নামী ক্রিকেটার ম্যাককুলামও ড্রেসিংরুমের বাথরুমে গিয়ে ধূমপান করেছিলেন। আইসিসি অবশ্য ধূমপানের বিপক্ষেই। ক্রিকেটের চৌহদ্দির মধ্যে কেউ যদি ধূমপান করেন, সেক্ষেত্রে তাঁকে সাজা পেতে হয়। সেরকম হলে অ্যারণ ফিঞ্চ কী শাস্তি পাবেন কোনও? রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবি ডি’ভিলিয়ার্সের সেই দুর্দান্ত ইনিংসের দিনে খেলার চাপ নিতে না পেরে ফিঞ্চ ড্রেসিংরুমে বসে সিগারেট খাচ্ছিলেন। ক্যামেরায় সেটি ধরা পড়েছে। এই ফিঞ্চ যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার, তেমনি আবার অস্ট্রেলিয়া ওয়ান ডে দলের অধিনায়কও। তিনি একজন সিনিয়র ক্রিকেটার হয়ে কেন এমন ভুল করলেন, সেই নিয়ে কথা উঠছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, ডাগআউট কিংবা ড্রেসিংরুম খুবই স্পর্শকাতর বিষয়। ফিঞ্চ যদি ধূমপানই করেন, তা হলে তাঁর সতীর্থরা তাঁকে নিষেধ কেন করলেন না, সেই প্রশ্নও উঠছে। এমনকি অস্ট্রেলীয় নামী এই ক্রিকেটারের সিগারেটে টান দেওয়ার ছবি কী করে শ্যুট করা হল, সেটিও প্রশ্ন। ম্যাচে সেই সময় জয়দেব উনাদকাটকে মারছিলেন ডি’ভিলিয়ার্স। শুধু তাই নয়, উনাদকাটের ওই ডেলিভারিতে ছক্কা মেরেছিলেন এবি। খেলা টানটান হচ্ছিল। তখনই ক্যামেরা তাক করা হয় ড্রেসিংরুমের দিকে। দেখা যায়, খুবই উদ্বিগ্নভাবে সিগারেটের ধোঁয়া বের করছেন ফিঞ্চ। ভাল করে বোঝা না গেলেও ওটি যে সিগারেট, সেটি সকলেই ধরতে পেরেছে। ছবিটি তুলে কেউ সেটি ট্যুইটারে দিতে তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এখন দেখার, আইসিসি ম্যাচ রেফারি আইপিএল টুর্নামেন্টও নিয়ন্ত্রিত করেন, সেক্ষেত্রে কোহলিদের এই সতীর্থকে কোনও শাস্তি দেওয়া হয় কিনা।

```