Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগানকে শুভেচ্ছাবার্তা ফিফার, হাবাসের দলকে স্যালুট ইনফান্তিনোর

এর আগেও ফিফা মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছিল। ২০০৭ সালে ফিফা সভাপতি শেপ ব্লাটার ভারতীয় ফুটবলকে স্লিপিং জায়ান্ট বলে অভিহিত করেছিলেন।

মোহনবাগানকে শুভেচ্ছাবার্তা ফিফার, হাবাসের দলকে স্যালুট ইনফান্তিনোর

শেষ আপডেট: 17 April 2024 21:03

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। তাদের সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মোহনবাগানের লিগ-শিল্ড জয়ী দলের ছবিসহ লিখেছে, প্রথমবার আইএসএলের লিগ-শিল্ড চ্যাম্পিয়নের জন্য মোহনবাগানকে অভিনন্দন। আরও সাফল্য কামনা করি। ছবির ওপরে লেখা, উইনার্স।

এর আগেও ফিফা মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছিল। ২০০৭ সালে ফিফা সভাপতি শেপ ব্লাটার ভারতীয় ফুটবলকে স্লিপিং জায়ান্ট বলে অভিহিত করেছিলেন। তিনি সেবার বাংলা নববর্ষের দিন মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে যুবভারতীতে হাজির ছিলেন।

ইনফান্তিনোও অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সময় কলকাতায় ঘুরে গিয়েছিলেন। তিনি ভারতের ফুটবল পরিকাঠামোর ওপর জোর দেন। বিশ্ব ফুটবলের কোথায় কী উল্লেখযোগ্য ঘটনা ঘটছে, সবটাই অবহিত ফিফা আধিকারিকরা। বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেয়ার লিভারকুসেনকেও অভিনন্দন জানান ফিফা সভাপতি।   


```