Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রবিবার থেকে শুরু দ্বিতীয় পর্যায়ের আইপিএল, মরুশহরে ফিরছে দর্শক

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL) জন্য মরুশহরে ফিরছে দর্শক, এমনই ঘোষণা আয়োজকদের। যদিও মাঠের ৫০ শতাংশ ফাঁকা রাখতে হবে। প্রথম ম্যাচে রবিবার (Sunday) খেলবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ২০১৯ সা

রবিবার থেকে শুরু দ্বিতীয় পর্যায়ের আইপিএল, মরুশহরে ফিরছে দর্শক

শেষ আপডেট: 15 September 2021 13:12

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL) জন্য মরুশহরে ফিরছে দর্শক, এমনই ঘোষণা আয়োজকদের। যদিও মাঠের ৫০ শতাংশ ফাঁকা রাখতে হবে। প্রথম ম্যাচে রবিবার (Sunday) খেলবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ২০১৯ সালের পরে ফের মাঠে দর্শকরা আইপিএলের ম্যাচ দেখতে পারবেন। এর মধ্যে করোনার দাপটে ফাঁকা মাঠে খেলা হয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের তরফে এমন খবর টুইট করে জানানো হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে দর্শকরা টিকিট কিনতে পারবেন। দুবাই (১৩টি ম্যাচ হবে), শারজা (১০টি ম্যাচ হবে) ও আবুধাবিতে (৮টি ম্যাচ হবে) হবে। তিনটি স্টেডিয়ামেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আরও পড়ুন: তালিবানের টানা হুমকি, পাকিস্তানে পালিয়ে বাঁচল আফগানিস্তানের মহিলা ফুটবল দল দেশের মাঠে করোনার কারণে দর্শক প্রবেশের অনুমতি ছিল না তা সত্ত্বেও বায়ো বাবল ভেদ করে ঢুকে পড়েছিল মারণ ভাইরাস। যার জেরে স্থগিত হয়ে যায় ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ। তবে এ বার মরুশহরে ফিরছে দর্শক। যার ফলে প্রিয় দলের জন্য এ বার মাঠে বসেই গলা ফাটাতে পারবেন দর্শকরা। https://twitter.com/IPL/status/1438080277906083843 এর আগে ইউরো কাপে দর্শক ফিরেছিল। ভারত-ইংল্যান্ড সিরিজও প্রায় ফুলহাউস। আর এবার আইপিএলেও দর্শক ফিরছে। অর্থাৎ গতবারের মতো এবার আমিরশাহিতে আর ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে না বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের। তবে শুধু আইপিএল নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফুলহাউস হতে চলেছে। আইপিএলের দ্বিতীয় পর্ব ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। আইপিএল পর্ব মিটতে না মিটতেই আবার বিশ্বকাপ। করোনা পরিস্থিতির জন্য এবার বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে মরুদেশে নিয়ে যাওয়া হয়েছে। আয়োজক ভারতই। শোনা যাচ্ছিল, আইপিএলের প্লে অফে দর্শক প্রবেশের অনমুতি দেওয়া হতে পারে। তাতে বিশ্বকাপের ড্রেস রিহার্সালও সেরে রাখা যাবে। তবে আইপিএলের প্লে অফ নয়, একেবারে গ্রুপ পর্ব থেকেই দর্শক ফিরছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```