Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের গড়াপেটার কলঙ্ক ভারতীয় ফুটবলে, নিজের গোলেই বল মারছেন ফুটবলার!

এই ঘটনাটি ঘটেছে আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির ম্যাচে। খেলার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। যা পোস্ট করেছিলেন ভারতীয় ফুটবলের বিদ্রোহী কর্তা রঞ্জিত বাজাজ।

ফের গড়াপেটার কলঙ্ক ভারতীয় ফুটবলে, নিজের গোলেই বল মারছেন ফুটবলার!

শেষ আপডেট: 19 February 2024 23:20

দ্য ওয়াল ব্যুরো: একসময় কলকাতা ফুটবলের গড়াপেটা কেলেঙ্কারিকেও হার মানিয়ে দেবে এ ঘটনা। দিল্লি ফুটবলে নজিরবিহীন গড়াপেটা কলঙ্ক।

একটা সময় কলকাতা ময়দানে ভিক্টোরিয়া গড়াপেটার ঘটনায় জড়িয়ে গিয়েছিল। তারা একটা ম্যাচে মোট গোল খেয়েছিল ২২৬টি। কিন্তু সেই ম্যাচেও নিজের গোলে বল ঢোকাননি কোনও ফুটবলার। সেটাই ঘটেছে সম্প্রতি দিল্লি ফুটবল লিগে।

এই ঘটনাটি ঘটেছে আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির ম্যাচে। খেলার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। যা পোস্ট করেছিলেন ভারতীয় ফুটবলের বিদ্রোহী কর্তা রঞ্জিত বাজাজ।  

খেলার শেষ মিনিটে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন আহবাব এফসি-র এক ডিফেন্ডার। সেই সময়ে দেখা যায় কোন এক দলের ডিফেন্ডার এবং গোলরক্ষক সন্দেহজনক আচরণ করতে শুরু করেছেন।

নিজেদের মধ্যে পাস খেলার আগে একজন ডিফেন্ডার তাদের নিজের জালে বল জড়ান। দু’বার এমন ঘটনা ঘটেছে, একবার ম্যাচের ৮৭ মিনিটে, দ্বিতীয়টি দুই মিনিট পরেই। এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।

পাঞ্জাব এফসি-র কর্তা বলেছেন, এর আগেও এমন না হলেও দিল্লি ফুটবলে গড়াপেটা চলছে। আমি বলেও কাজ হয়নি। এবার সবাই জেনে গিয়েছে। কেন ভারতীয় ফুটবল এগোচ্ছে না, সেটি প্রমাণিত। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও এদিন রাতে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় তদন্ত কমিটি হবে। তেমন হলে দিল্লি ফুটবল সংস্থাকে নির্বাসন দেওয়া হবে। ওই ক্লাবকেও আজীবন নির্বাসিত করা হতে পারে।   


```