মাঠে ঢুকে বিরাটকে জাপ্টে ধরে সেলফি, শ্রীঘরে ভক্ত
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিকে জাপ্টে ধরে সেলফি তুলতে গেছিলেন। চেষ্টা করেছিলেন চুমু খাওয়ারও। জেলে যেতে হলো বছর কুড়ির মহম্মদ খানকে।
ক্যারিবিয়ানদের সঙ্গে দ্বিতীয় টেস্টে তখন খেলা সবে ১৫ ওভার গড়িয়েছে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিক
শেষ আপডেট: 13 October 2018 06:45
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিকে জাপ্টে ধরে সেলফি তুলতে গেছিলেন। চেষ্টা করেছিলেন চুমু খাওয়ারও। জেলে যেতে হলো বছর কুড়ির মহম্মদ খানকে।
ক্যারিবিয়ানদের সঙ্গে দ্বিতীয় টেস্টে তখন খেলা সবে ১৫ ওভার গড়িয়েছে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মিড উইকেটে ফিল্ডিং করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এমন সময়ই ঘটল বিপত্তি। দেখা গেল বিরাটের দিকে ছুটে আসছেন এক যুবক। সতীর্থরা যখন চিৎকার করে বিরাটকে সাবধান হতে বলেন ততক্ষণে বিরাটের কাছে চলে এসেছেন ওই যুবক। এসেই পকেট থেকে ফোন বের করে সেলফি তুলতে শুরু করেন। এরপর জড়িয়ে ধরে চুমু খাওয়ারও চেষ্টা করেন বিরাটকে। উমেশ যাদব, জাদেজাদের জন্য রক্ষা পান বিরাট।
[caption id="attachment_42605" align="aligncenter" width="400"]

হায়দরাবাদে শুক্রবার[/caption]
অন্ধ্রপ্রদেশের কাদাপা থেকে খেলা দেখতে এসেছিলেন ওই যুবক। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতে উপ্পল পুলিশ ৩৫১, ৪৪৮ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে ওই যুবকের বিরুদ্ধে। পুলিশ ইনস্পেক্টর পি ভেঙ্কটেশওয়ারলু সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, মহম্মদ খান যে ব্লক দিয়ে ফেন্সিং টপকে মাঠে ঢুকেছিল সেখানকার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মীকেও শো কজ করা হয়েছে।
[caption id="attachment_42606" align="aligncenter" width="700"]
রাজকোটে [/caption]
রাজকোটে প্রথম টেস্টেও একই ঘটনা ঘটেছিল। ফের হায়দরাবাদে এমন ঘটনা হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছিল মাঠের ভিতর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে।