Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Fakhar Zaman Injury: দলে ফিরলেও ব্যাট করতে পারবেন না ফখর, কী বলছে ক্রিকেটের নিয়ম?

এই ম্যাচ জিততে হলে পাকিস্তানকে ৩২১ রান করতে হবে।

Fakhar Zaman Injury: দলে ফিরলেও ব্যাট করতে পারবেন না ফখর, কী বলছে ক্রিকেটের নিয়ম?

চোটের কারণে ওপেন করতে পারবেন না ফখর জামান

শেষ আপডেট: 19 February 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। কিউয়িরা প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান করেছে। এবার পাকিস্তানের ব্যাট করার পালা। এই ম্যাচে জয়লাভ করতে হলে রিজওয়ানদের যে রানের পাহাড় টপকাতে হবে তা নিঃসন্দেহে বলা যায়।

ফখর জামানের চোট

এই ম্যাচে ফিল্ডিং করতে নেমে প্রথম ওভারেই পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান চোট পেয়েছিলেন। পাকিস্তানের হয়ে প্রথম ওভারে বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। ওভারের দ্বিতীয় বলে একটি নজরকাড়া শট মারেন কিউয়ি ওপেনার উইল ইয়ং। বাউন্ডারি লাইনে বলটা আটকাতে গিয়ে ডাইভ দিয়েছিলেন ফখর জামান।

কিন্তু, আউটফিল্ডে তাঁর হাঁটু ঘুরে যায়। চোট পান ফখর। সঙ্গে সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের ফিজিও মাঠে দৌড়ে আসেন। শেষপর্যন্ত পরিস্থিতি বেগতিক দেখে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। আর ফখরের জায়গায় ব্যাট করতে নামেন কামরান গুলাম। 

তবে প্রথম ইনিংসের একেবারে অন্তিমবেলায় ফের ফিল্ডিং করতে নামেন তিনি। এই পরিস্থিতিতে ফখর পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ওপেন করতে পারবেন না। তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে আসবেন বলে জানা গিয়েছে। এটা যে রিজওয়ান ব্রিগেডের কাছে একটা বড় ধাক্কা, তা বলা যেতেই পারে। কারণ ৩২০ রান তাড়া করতে গেলে শুরু থেকে যে পাওয়ার হিটিংয়ের দরকার ছিল, সেই অ্যাডভান্টেজ পাকিস্তান পাবে না।

প্রসঙ্গত, ফখর জামান যেভাবে চোট পেয়েছিলেন, তারপর থেকে অনেকেই আশঙ্কা করেছিলেন যে তিনি হয়ত গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবেন। কিন্তু, শেষপর্যন্ত তাঁকে মাঠে ফিরতে দেখে পাকিস্তান ক্রিকেট সমর্থকরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। কারণ এই ম্যাচ তো বটেই, আগামী রবিবার ভারতের বিরুদ্ধে পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামবে। তার আগে ফখরের সুস্থতা কামনা করছিলেন সকলেই।


```