Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাল মার্কশিট: ডিএসপি থেকে এক ধাক্কায় কনস্টেবল হরমনপ্রীত কউর

দ্য ওয়াল ব্যুরো: ছিলেন ডিএসপি র‍্যাঙ্কের অফিসার। সেখান থেকে এক ধাক্কায় কনস্টেবল পদে নামিয়ে দেওয়া হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্যা হরমনপ্রীত কউরকে। স্নাতক হওয়ার যে মার্কশিট দাখিল করেছিলেন মহিলা টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন তা জাল বলে

জাল মার্কশিট: ডিএসপি থেকে এক ধাক্কায় কনস্টেবল হরমনপ্রীত কউর

শেষ আপডেট: 10 July 2018 14:52

দ্য ওয়াল ব্যুরো: ছিলেন ডিএসপি র‍্যাঙ্কের অফিসার। সেখান থেকে এক ধাক্কায় কনস্টেবল পদে নামিয়ে দেওয়া হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্যা হরমনপ্রীত কউরকে। স্নাতক হওয়ার যে মার্কশিট দাখিল করেছিলেন মহিলা টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন তা জাল বলে প্রমাণিত হয়েছে। আর সেই কারণেই পদবনতি হচ্ছে হরমনপ্রীতের। মীরাটের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সার্টিফিকেট জমা দিয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু তদন্তে করে দেখা গিয়েছে ওই সার্টিফিকেট জাল। পাঞ্জাব সরকারের তরফে এই মহিলা ক্রিকেটারকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত সরকারে নথি অনুযায়ী তিনি উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। তাই ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডিএসপি পদে থাকা যায় না। তাই এখন থেকে তিনি সাধারণ কনস্টেবল। সরকার কোনও আইনী জটিলতায় হরমনপ্রীতকে জড়াচ্ছেনা বলেও জানা দেওয়া হয়েছে।

```