Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যোগ্যতা থাকা সত্ত্বেও এশিয়ান গেমস থেকে বাদ, হাইকোর্টের দ্বারস্থ মহিলা ভলিবল তারকা

যোগ্যতা থাকা সত্ত্বেও এশিয়ান গেমস থেকে বাদ, হাইকোর্টের দ্বারস্থ মহিলা ভলিবল তারকা

শেষ আপডেট: 1 October 2023 00:02

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে শুরু এশিয়ান গেমসে মহিলা ভলিবল। এরই মধ্যে দলের বাছাইয়ের পর্বকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহিলা ভলিবল তারকা রুকসানা খাতুন। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আপিল করেছেন তিনি। রুকসানার অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁকে এশিয়ান গেমসের দলে সুযোগ দেওয়া হয়নি। হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই ভলিবল খেলোয়াড় রুকসানা খাতুন দক্ষিণ-পূর্ব রেলের কর্মী। 

রুকসানা ভারতীয় দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন। তাঁর অভিযোগ, সেখানে যোগ্যতা থাকা সত্বেও তাঁকে বাদ দিয়ে দেয় ভলিবল ফেডারেশন। বাদ পড়ার কারণ জানতে তিনি ফেডারেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনও উত্তর পাননি। তাই ভারতীয় দল থেকে বাদ পড়ার সঠিক কারণ জানতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন তিনি।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই মামলা গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি জানান, এই বেঞ্চ যেহেতু ভলিবল বিশেষজ্ঞ নয়, তাই তাঁদের পক্ষে এ নিয়ে কোনও রায় দেওয়া সম্ভব নয়। আদালতের সেই রায়ের প্রেক্ষিতে আবার প্রধান বিচারপতির কাছে আবেদন জানান রুকসানা। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

রুকসানার আইনজীবী আফরিন বেগম জানিয়েছেন, ২০০৭ সাল থেকে রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন তাঁর মক্কেল। ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাড হক কমিটি, গত ১৯ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এশিয়ান গেমসের (Asian Games) ওপেন সিলেকশন ট্রায়ালের জন্য আহ্বান জানায়। আইনজীবীর দাবি, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উচ্চতা, দাঁড়ানো, পৌঁছনো, স্পাইক জাম্প রিচ, ব্লক জাম্প রিচ এবং গেমের পরিস্থিতিতে পারফরম্যান্সের প্যারামিটারের ভিত্তিতে ট্রায়ালের সময় চূড়ান্ত নির্বাচন করা হবে। এই সমস্ত যোগ্যতা থাকা সত্বেও তাঁর মক্কেলকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কম অভিজ্ঞতাসম্পন্ন আরও দুজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।


```