Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাইট কোচ পণ্ডিতের মিলিটারি শাসন! বিদেশিদের প্রতি আচরণ ঠিক নয়, ফাঁস অন্দরমহলের ঘটনা

কেকেআর দলের প্রাক্তন সদস্য আরও বলেছেন, আমার ওই বিষয়গুলি বেশ অবাক লাগত। মনে হতো কোনও সার্কাস দলে রয়েছি। আমরা গতবার অনেক ম্যাচ জিতেছি, দল সাফল্য পেয়েছে। কিন্তু ড্রেসিংরুমের পরিবেশ কখনই হালকা ছিল না।

নাইট কোচ পণ্ডিতের মিলিটারি শাসন! বিদেশিদের প্রতি আচরণ ঠিক নয়, ফাঁস অন্দরমহলের ঘটনা

শেষ আপডেট: 27 March 2024 17:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট শিবিরের অন্দরমহলের খবর ফাঁস। দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিতের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। নাইট কোচ নিয়ে প্রাক্তন এক বিদেশি তারকা ডেভিড ওয়াইজ জানিয়েছেন, দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মিলিটারি মেজাজে দল পরিচালনা করে থাকেন। তিনি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আচরণ ঠিক করতেন না।

নাইটদের প্রাক্তন যোদ্ধা এক পডকাস্ট অনুষ্ঠানে বলেছেন, বোর্ডিংয়ে যেভাবে শিক্ষক ছাত্রদের বকাবকি করেন, ঠিক সেইভাবেই পণ্ডিত স্যার বিদেশিদের সঙ্গে আচরণ করেন। তিনি কিন্তু ভারতের ক্রিকেটারদের সঙ্গে এত বিরূপ আচরণ করেন না।

আইপিএল চলাকালীন ওই বিদেশি ক্রিকেটারের বক্তব্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা ক্রিকেটমহলের। এবার অবশ্য পণ্ডিতের সঙ্গে রয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। ওই ব্রিটিশ ক্রিকেটারের দাবি, পণ্ডিত স্যার এমনিতেই শৃঙ্খলাপরায়ন কোচ হিসেবে পরিচিত। তিনি বিদেশিদের ওপর বেশি শাসন করতেন। বিদেশের ক্রিকেটাররা নানা জায়গা খেলে বেড়ান, তাঁদের দেশের সংস্কৃতি আলাদা। সেখানে পণ্ডিত সবসময় বলে দিতেন কোথায় যেতে হবে, কখন কী করতে হবে, সবটাই। এই বিষয়টাই ভালভাবে নিতে পারত না বিদেশিরা।

কেকেআর দলের প্রাক্তন সদস্য আরও বলেছেন, আমার ওই বিষয়গুলি বেশ অবাক লাগত। মনে হতো কোনও সার্কাস দলে রয়েছি। আমরা গতবার অনেক ম্যাচ জিতেছি, দল সাফল্য পেয়েছে। কিন্তু ড্রেসিংরুমের পরিবেশ কখনই হালকা ছিল না। সবসময় একটা মিলিটারি মেজাজে শিবির পরিচালনা করতেন কোচ।   

পণ্ডিতের ওই আচরণের কথা নাইট মালিক শাহরুখ খানের কানে গিয়েছিল। তিনি এই নিয়ে আলোচনা করেই নাকি গম্ভীরকে বিশেষ দায়িত্ব দিয়ে শিবিরে নিয়ে আসেন। ওই বিদেশি ক্রিকেটার আরও জানান, অনেকেই কেকেআরের কোচের এই মেজাজ ভালমতন নেননি। তাঁরা অনেকেই মানতেন না কোচের সব নির্দেশ। 


```