Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লিভারপুলকে রুখে দিল এভার্টন, স্মরণীয় হয়ে রইল গুডিসন পার্কের শেষ ‘মার্সিসাইড ডার্বি’

ঐতিহাসিক গুডিসন পার্ক ছেড়ে নতুন স্টেডিয়ামে চলে যাচ্ছে এভার্টন। পুরোনো স্টেডিয়াম বহু স্মরণীয় মার্সিসাইড ডার্বির সাক্ষী থেকেছে।

লিভারপুলকে রুখে দিল এভার্টন, স্মরণীয় হয়ে রইল গুডিসন পার্কের শেষ ‘মার্সিসাইড ডার্বি’

এভার্টন বনাম লিভারপুল

শেষ আপডেট: 13 February 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: এভার্টন বনাম লিভারপুল। ম্যাচটা হওয়ার কথা ছিল ৭ ডিসেম্বর। কিন্তু ঝড়ের আশঙ্কায় তা পিছিয়ে দেওয়া হয়। গতকাল গুডিসন পার্কের খেলায় যে লড়াইয়ের ছবি ধরা পড়ল, তাকে মাঠের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঝড় বললে অত্যুক্তি হয় না। স্কোরলাইন এভার্টন ২-২ লিভারপুল। শেষ মুহূর্তে পিছিয়ে থাকা এভার্টন গোল করে সমতা ফেরাল। হাতাহাতিদের জড়িয়ে পড়লেন দু’দলের খেলোয়াড়েরা। লাল কার্ড দেখলেন দু’পক্ষের দুজন ফুটবলার এবং লিভারপুলের ম্যানেজার আর্নে স্লটও। হারতে থাকা ম্যাচে খেলোয়াড়েরা ঘুরে দাঁড়ানোয় স্ট্যান্ড থেকে মাঠে নেমে পড়লেন বেশ কিছু সমর্থক। ফুটবলারদের জড়িয়ে ধরলেন, উপড়ে ফেললেন কর্নার ফ্ল্যাগ।

লিগ টেবিলে দুটো ক্লাব দুই মেরুতে। কিন্তু মার্সিসাইড ডার্বি মানেই পরতে পরতে উত্তেজনা, রোমাঞ্চ। কে কেমন ফর্মে রয়েছে তার কোনও গুরুত্ব নেই। গতকালের ম্যাচই ছিল তার প্রমাণ। প্রিমিয়ার লিগের এক নম্বর টিম লিভারপুল। অথচ এগারো মিনিটের মাথায় তারাই পিছিয়ে পড়ে। ফ্রি-কিক পায় এভার্টন। সেখান থেকে গোটা লিভারপুল ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন বেটো।

হঠাৎ এভাবে পিছিয়ে পড়ে তেতে ওঠেন মো সালাহরা। ঘনঘন আক্রমণে ওঠে লিভারপুল। এর সুবাদে ম্যাচে সমতা ফেরে। গোল করেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটের মাথায় মো সালাহের গোলে এগিয়ে যায় লিভারপুল। এভার্টনের বিরুদ্ধে ডার্বিতে ইজিপ্টের তারকার এটা ৮ নম্বর গোল, চলতি মরশুমে ২২তম।

এই সময় যখন মনে হচ্ছে তিন পয়েন্ট নিয়েই ঘরে ফিরবেন ভ্যান ডাইকরা, তখনই ম্যাচের অন্তিম লগ্নে, ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ে দুর্দান্ত ভলিতে স্কোরালাইন ২-২ করেন এভার্টন ডিফেন্ডার জেমস তারকওস্কি। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। ম্যাচ শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়েন লিভারপুল-এভার্টনের একাধিক ফুটবলার। দুজনকে রেড কার্ড দেখান রেফারি। বিতণ্ডায় জড়ান লিভারপুল ম্যানেজার আর্নে স্লট। লাল কার্ড দেখেন তিনিও।

উল্লেখ্য, ঐতিহাসিক গুডিসন পার্ক ছেড়ে নতুন স্টেডিয়ামে চলে যাচ্ছে এভার্টন। পুরোনো স্টেডিয়াম বহু স্মরণীয় মার্সিসাইড ডার্বির সাক্ষী থেকেছে। গতকালের ম্যাচ খুব সম্ভবত অনুভূতি ও আবেগের দিক থেকে সেই তালিকার উপরের দিকে থাকবে।

অন্যদিকে এই ড্রয়ের সুবাদে হোঁচট খেল লিভারপুল। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। সমসংখ্যক ম্যাচে আর্সেনালের দখলে রয়েছে ৫০ পয়েন্ট। প্রিমিয়ার লিগের খেতাব একসময় মনে হচ্ছিল অবধারিতভাবে অ্যানফিল্ডে যেতে চলেছে। কিন্তু আর্সেনাল আর লিভারপুলের সাম্প্রতিক ফর্ম দেখে একথা স্পষ্ট, খেতাবজয়ের শেষ লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে।


```