
গোলের পরে উচ্ছ্বাস হালান্ডের। টটেনহ্যামের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে।
শেষ আপডেট: 15 May 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাঞ্চেস্টার সিটি হেরে গেলেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেবে আর্সেনাল, ম্যাচের আগে এমন আশঙ্কা করেছিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিয়লা। সেই কারণেই বোঝা যায়, টটেনহ্যামের বিপক্ষে সিটির এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যে কারণে এদিন জয় ছাড়া অন্য কিছু ভাবেনি সিটি।
টটেনহ্যামের বিপক্ষে দারুণ জয় পেল ম্যান সিটি। আর্লিং হালান্ডের জোড়া গোলে টটেনহ্যামকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যান সিটি। এতে আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সিটি। প্রিমিয়ার লিগের ম্যাচে এখনও সাপলুডোর খেলা চলছেই।
অ্যাওয়ে ম্যাচে সিটির হয়ে জোড়া গোল করেন হালান্ড। ম্যাচের ৫১ মিনিটে প্রথম গোল করেন নরওয়ের এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের ইনজুরি সময়ে ( ৯১ মিনিটে) পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড।
৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট পেয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে ম্যান সিটি। দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল, তাদের ৩৭ ম্যাচে পয়েন্ট ৮৬। লিভারপুল অনেক নিচে রয়েছে। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭৯।