Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জাতীয় ক্রীড়া দিবসে প্যারালিম্পিকে পদকের হ্যাটট্রিক, উচ্ছ্বাসে ভাসল গোটা দেশ

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় ক্রীড়া দিবসকে স্মরণীয় করে রাখলেন প্যারালিম্পিকে তিন অ্যাথলিট। রবিবার তিনটি পদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। সকালে প্রথম পদক নিয়ে এসেছিলেন টেবল টেনিসে ভাবিনাবেন প্যাটেল। রাতে আরও দুটি পদক আসে হাই জাম্পে নিষাদ কুমার ও ডি

জাতীয় ক্রীড়া দিবসে প্যারালিম্পিকে পদকের হ্যাটট্রিক, উচ্ছ্বাসে ভাসল গোটা দেশ

শেষ আপডেট: 29 August 2021 16:08

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় ক্রীড়া দিবসকে স্মরণীয় করে রাখলেন প্যারালিম্পিকে তিন অ্যাথলিট। রবিবার তিনটি পদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। সকালে প্রথম পদক নিয়ে এসেছিলেন টেবল টেনিসে ভাবিনাবেন প্যাটেল। রাতে আরও দুটি পদক আসে হাই জাম্পে নিষাদ কুমার ও ডিসকাসে বিনোদ কুমারের হাত ধরে। এই ঘটনায় ভারতীয় ক্রীড়ামহল খুশির ছোঁয়া। শচীন তেন্ডুলকার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনকি দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তিন অ্যাথলিটকে। https://twitter.com/sachin_rt/status/1431837853638541315 টেবল টেনিসের ফাইনালে বিশ্বের একনম্বর চিনের প্রতিযোগীর কাছে হারলেও ভাবিনা সকলের প্রশংসা আদায় করেছেন। তিনি এই বিপক্ষের কাছেই প্রথম ম্যাচে হারের পরে টানা জিতে ফাইনালে উঠে নজির সৃষ্টি করেছিলেন। https://twitter.com/rashtrapatibhvn/status/1431957698908606470 এরপরেই প্রত্যেকে তাঁকে শুভেচ্ছা জানান সব নামী তারকারা। এরপরেই টোকিও প্যারালিম্পিক্সে ফের সাফল্য পায় ভারত। ছেলেদের হাইজাম্পের টি-৪৭ বিভাগে রুপো জিতেন নিষাদ কুমার। তিনি প্যারালিম্পিক্সের আসরে নতুন এশিয়ান রেকর্ড গড়েন। তাঁকেও শুভেচ্ছা জানায় গোটা ক্রীড়ামহল। https://twitter.com/SGanguly99/status/1431870138718982145 ছেলেদের ডিসকাস থ্রো'র এফ-৫২ বিভাগে ব্রোঞ্জ জেতেন বিনোদ কুমার। এ দিন বিনোদও প্যারালিম্পিক্সের আসরে নতুন এশিয়ান রেকর্ড গড়েন। তাঁকেও শুভেচ্ছা বার্তা পাঠায় দেশের ক্রীড়ামহল। শচীন, সৌরভ সকালেই শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, দারুণ খবর, ভাবিনার পদক জয়ের খবরে নয়া প্রজন্ম উৎসাহিত হবে। বিকেলে নিষাদ ও বিনোদকেও অভিনন্দন জানান রাষ্ট্রপতি স্বয়ং। ভাবিনার সঙ্গে আবার ফোনে কথা বলেন মোদী, তাঁর রাজ্যেরই মেয়ে এই টিটি তারকা।  

```