Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরাজকে লক্ষ্য করে ছোঁড়া হল বল, আর বিরাটকে শুনতে হল টিটকিরি, উত্তপ্ত লিডস

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ড তৃতীয় টেস্টের আবহ বেশ গরম। এই টেস্টের ফলের ওপর অনেককিছুই নির্ভর করছে। এই ম্যাচে ইংল্যান্ড টেস্ট সিরিজে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে রয়েছে। লর্ডস টেস্টে হারের পরে তারা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়। যদিও ইংল্

সিরাজকে লক্ষ্য করে ছোঁড়া হল বল, আর বিরাটকে শুনতে হল টিটকিরি, উত্তপ্ত লিডস

শেষ আপডেট: 26 August 2021 13:05

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ড তৃতীয় টেস্টের আবহ বেশ গরম। এই টেস্টের ফলের ওপর অনেককিছুই নির্ভর করছে। এই ম্যাচে ইংল্যান্ড টেস্ট সিরিজে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে রয়েছে। লর্ডস টেস্টে হারের পরে তারা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়। যদিও ইংল্যান্ডের মাঠে ভারতীয় দলকে শুনতে হচ্ছে স্লেজিংও। জেমস অ্যান্ডারসন ভারতকে মুড়িয়ে দেওয়ার পরে অধিনায়ক বিরাট কোহলিকে শুনতে হয়েছে টিটকিরি। এমনকি কোহলি গতকাল আউট হয়ে ফেরার সময় তাঁকে গ্যালারি থেকে চিৎকার করে বিদ্রুপ করা হয়। ইংরেজ পেসারের বলে আউট হওয়ার পরই বিরাটের উদ্দেশে কটাক্ষ করতে থাকেন ইংরেজ দর্শকরা। ব্রিটিশ সমর্থকরা ‘‘চেরাও চেরাও’’ বলে চিৎকার করতে থাকেন, যার অর্থ বিদায়। হাত নাড়িয়ে বিরাটকে বিদায় জানাতে থাকেন কয়েকজন। মাথা নিচু করে মাঠ ছাড়েন বিরাট। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ভারতীয় সমর্থকরাও রেগে যান। অ্যান্ডারসনের ফুল লেংথ বলে স্ট্রেট ড্রাইভ মারতে গিয়ে খোঁচা দিয়ে আউট হন বিরাট। ভারত অধিনায়কের উইকেট পাওয়ার পরই উল্লাসে ফেটে পড়েন অ্যান্ডারসন। এ নিয়ে সপ্তম বার ভারত অধিনায়ককে আউট করলেন অ্যান্ডারসন। তার মধ্যে গ্যালারি থেকে সমানে মহম্মদ সিরাজ ও যশপ্রিৎ বুমরার উদেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য শোনা গিয়েছে। বল ছোঁড়াও হয়েছে সিরাজকে লক্ষ্য করে, সেটি দেখে কোহলি পালটা তাঁকে গ্যালারিতে বলটি ছুঁড়ে দিতে বলেছেন। লিডস টেস্টের পরিবেশ যে উত্তপ্ত বোঝাই যাচ্ছে ভাল করে। ঋষভ পন্থ বলেছেন, ‘‘খেলা দেখতে দেখতে আপনি নানা মন্তব্য করলেও ক্রিকেটারদের লক্ষ্য করে কিছু ছুঁড়লে সেটি অন্যায় হিসেবে দেখা হয়ে থাকে।’’ যদিও বারবার কোহলিকে আউট করে শিরোনামে জিমি অ্যান্ডারসন, তিনি ফের কোহলিকে ফিরিয়ে তাঁকে কিছু একটা বলেছিলেনও। তার জবাব দেননি ভারত অধিনায়ক। জিমি অবশ্য বলেছেন, ‘‘কোহলির উইকেট নেওয়া সবসময় স্পেশাল। বিগত কয়েক বছরে আমাদের মধ্যে দারুণ লড়াই চলছে। ও একজন অসাধারণ ক্রিকেটার এবং বিশেষত পাঁচ ম্যাচের সিরিজে ওকে দমিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় গোটা সিরিজেই আমরা ওঁর বিরুদ্ধে দলগতভাবে খুবই ভাল বল করেছি।’’    

```