Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেনকে গোলের মালা পরিয়ে শেষ চারে ইংল্যান্ড, খেতাবের স্বপ্নে বিভোর হ্যারি কেনরা

দ্য ওয়াল ব্যুরো: লা জবাব ইংল্যান্ড। দুরন্ত ছন্দে বিপক্ষ ইউক্রেনকে উড়িয়ে দিল তারা। ব্রিটিশ মিসাইলে তছনছ হয়ে গেল প্রতিপক্ষ। ইউক্রেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ইংল্যান্ড। ম্যাচের চার মিনিটেই লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। ইউরো কাপের

ইউক্রেনকে গোলের মালা পরিয়ে শেষ চারে ইংল্যান্ড, খেতাবের স্বপ্নে বিভোর হ্যারি কেনরা

শেষ আপডেট: 3 July 2021 21:46

দ্য ওয়াল ব্যুরো: লা জবাব ইংল্যান্ড। দুরন্ত ছন্দে বিপক্ষ ইউক্রেনকে উড়িয়ে দিল তারা। ব্রিটিশ মিসাইলে তছনছ হয়ে গেল প্রতিপক্ষ। ইউক্রেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ইংল্যান্ড। ম্যাচের চার মিনিটেই লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে গোল উৎসব করে ইংলিশরা পা রাখল শেষ চারে। শনিবার আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারায় ইংল্যান্ড। যার সুবাদে ২৫ বছর পর পা রাখল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। যেখানে তাদের লড়তে হবে ডেনমার্কের বিপক্ষে। একই দিন আরও এক কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে ড্যানিশরা। ইউক্রেনকে এত সহজে হ্যারি কেনরা হারিয়ে দেবেন, ভাবাই যায়নি। লড়াই তো হলই না, একপেশে ম্যাচে বাজিমাত গ্যারেথ সাউথগেটের দলের। ইয়ারমালেঙ্কোদের মতো তারকাদের সমাহার যে দলে, সেই দলকে দাঁড়াতেই দিল না তারা। https://twitter.com/MailSport/status/1411435953672101890 এদিন ম্যাচের একেবারে শুরুর দিকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। তারপর প্রথমার্ধে রাশ খানিকটা হালকা করেছিল ইংল্যান্ড কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে অন্য ফুটবল উপহার দিলেন কেন-স্টারলিংরা। প্র থমে রক্ষণের অন্যতম স্তম্ভ হ্যারি ম্যাগিওর গোল করে ইংল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান। এরপর ইংরেজদের হয়ে তৃতীয় গোলটি ফের করেন হ্যারি কেন। এদিনের ম্যাচে জোড়া গোলের মালিক হয়েছেন দলের নেতা। ম্যাচের চতুর্থ অর্থাৎ শেষ গোলটি আসে পরিবর্ত খেলয়াড় হেন্ডারসনের হেড থেকে। https://twitter.com/England/status/1411430609336012805 ইউক্রেনের বিরুদ্ধে চার শূন্য গোলে জিতে অনবদ্য রেকর্ড করে ফেলল ইংরেজরা। এই প্রথম কোনও দল ইউরোর মতো টুর্নামেন্টের সেমিফাইনালে এল একটিও গোল হজম না করে। ইংরেজ গোলরক্ষক জর্ডন পিকফোর্ড তাঁদেরই দলের কিংবদন্তি গর্ডন ব্যাঙ্কসের ক্লিনশিটের রেকর্ড ছুঁয়ে ফেললেন। এই সহজ জয়ের ফলে চতুর্থবারের জন্য শেষ চারে জায়গা নিশ্চিত হল ইংল্যান্ডের। প্রথমবার ইউরো জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোল তারা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তাঁদের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ডেনমার্ক। নিজেদের ঘরের মাঠে আরও ফুল ফোটাবেন ব্রিটিশ ফুটবলাররা, সেটি ভালই বোঝা যাচ্ছে।  

```