Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদায় কলম্বিয়া, টাইব্রেকারে জিতে শেষ আটে ইংল্যান্ড

দ্য ওয়াল ব্যুরো:  কাজে এল না শাকিরার শুভেচ্ছা। বিশ্বকাপের নক আউটে টাইব্রেকার জুজু কাটিয়ে উঠল ইংল্যান্ড। পেনাল্টি বাঁচিয়ে নায়ক হলেন তরুণ পিকফোর্ড। ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হলো

বিদায় কলম্বিয়া, টাইব্রেকারে জিতে শেষ আটে ইংল্যান্ড

শেষ আপডেট: 3 July 2018 20:55

দ্য ওয়াল ব্যুরো:  কাজে এল না শাকিরার শুভেচ্ছা। বিশ্বকাপের নক আউটে টাইব্রেকার জুজু কাটিয়ে উঠল ইংল্যান্ড। পেনাল্টি বাঁচিয়ে নায়ক হলেন তরুণ পিকফোর্ড। ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হলো কলম্বিয়াকে। খেলার শুরু থেকেই ইংল্যান্ডের গতির কাছে বারবার পিছিয়ে পড়ছিল কলম্বিয়া। দু'প্রান্ত ধরে আক্রমণ তুলে আনছিলেন ইয়ং, লিংগার্ডরা। কিন্তু গোল আসেনি। ধীরে ধীরে খেলায় ফেরে কলম্বিয়া। ডিফেন্স সাজিয়ে মূলত কাউন্টার নির্ভর খেলা শুরু করে তারা। কিন্তু হামেস রদ্রিগেজের অনুপস্থিতিতে একা হয়ে যাচ্ছিলেন ফালকাও। মূলত মিডল থার্ডের মধ্যে হতে থাকে খেলা। মাঝে মাঝে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিতে উত্তেজনা ছড়ায় মাঠের মধ্যে। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে হ্যারি কেনকে ফাউল করা হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। গোল করে দলকে এগিয়ে দেন ইংল্যান্ডের গোল মেশিন হ্যারি কেন। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে ৬টা গোল করে অনেকটাই এগিয়ে গেলেন গোল্ডেন বুটের দৌড়ে। গোল খেয়ে শোধের জন্য মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। খেলার উত্তেজনায় মাঝে মধ্যেই চলতে থাকে হাতাহাতি। পরিস্থিতি শান্ত করতে বেশ কয়েকটা হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে। অতিরিক্ত সময়ে উরিবের দূরপাল্লার জোরালো শট দারুন বাঁচান ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড। পরের মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরি মিনা। খেলা গড়ায় এক্সট্রা টাইমে। এই সময় দুই দলই কিছুটা রক্ষণাত্মক নীতি নিয়ে খেলে। প্রথমার্ধে কলম্বিয়ার আধিপত্য থাকলে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড কিছু সুযোগ তৈরি করে। কিন্তু গোল আসেনি। ফলে টাইব্রেকারেই মীমাংসা হয় ম্যাচের। প্রথমে কলম্বিয়ার হয়ে গোল করেন ফালকাও। জবাবে গোল শোধ দেন হ্যারি কেন। দ্বিতীয় শটের ক্ষেত্রে কলম্বিয়ার কুয়াদরাদো ও ইংল্যান্ডের রাশফোর্ড দুজনেই গোল করেন। তৃতীয় শটে মুরিয়েল গোল করলেও ইংল্যান্ডের হেন্ডারসনের পেনাল্টি সেভ করেন অসপিনা। এগিয়ে গিয়েও পরের পেনাল্টি বারে মারেন কলম্বিয়ার উরিবে। ট্রিপিয়ার গোল করে ৩-৩ করেন। শেষ পেনাল্টি মারতে যান বাকা। তাঁর শট বাঁচিয়ে দেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড। নির্ণায়ক শটে গোল করে ইংল্যান্ডকে শেষ আটে তোলেন এরিক ডায়ার। বিশ্বকাপে ইংল্যান্ডের পেনাল্টি ভাগ্য বদল হলো রাশিয়ায়। অবশ্য যোগ্য দল হিসাবেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন হ্যারি কেনরা। সেখানে তাঁদের প্রতিপক্ষ সুইডেন। অন্যদিকে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল আরেক লাতিন আমেরিকান দল, কলম্বিয়া।

```