
শেষ আপডেট: 28 June 2018 20:07
জানুজাজের শট জড়িয়ে যাচ্ছে জালে[/caption]
ইংল্যান্ড-বেলজিয়াম ম্যাচকে অনেকেই ভেবেছিলেন গ্রুপ লিগের হাই-ভোল্টেজ ম্যাচ হবে। কিন্তু অধিকাংশ ফুটবলার না খেলায় সেই ম্যাচ হলো একেবারে সাদামাঠা। দু'দলই আক্রমণ করলেও প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৫১ মিনিটে ইংল্যান্ড বক্সে বল পেয়ে কোণাকুণি দূরন্ত শটে গোল করেন বেলজিয়ামের আদনান জানুজাজ। ফলে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে রইল দ্বিতীয় স্থানে। প্রিকোয়ার্টারে নামবে হ্যারি কেনদের প্রতিপক্ষ হ্যামেস রড্রিগেজের কলম্বিয়া। বেলজিয়াম মুখোমুখি হবে জাপানের।
[caption id="attachment_15061" align="alignright" width="300"]
হতাশ ব্রিটিশ ফুটবলাররা[/caption]
এই গ্রুপের অন্য ম্যাচে তিউনিশিয়ার মুখোমুখি হয়েছিল পানামা। দু'দলেরই মস্কো বিদায় লেখা হয়ে গিয়েছিল। শেষ ম্যাচে তিউনিশিয়া ২-১ গোলে জয় পেল পানামার বিরুদ্ধে।