Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংল্যান্ড স্পিনারের ভিসা বাতিলে মোদী-সুনক তিক্ততা! ক্ষুব্ধ ব্রিটিশ অধিনায়ক স্টোকসও

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে নরেন্দ্র মোদীর দফতরের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে। জানানো হয়েছে, সব ইংল্যান্ড ক্রিকেটারদের ভিসা যখন অনুমোদন দেওয়া হল, সেই পরিস্থিতিতে পাক বংশোদ্ভূত শোয়েবের ভিসা কেন বাতিল করা হয়েছে?

ইংল্যান্ড স্পিনারের ভিসা বাতিলে মোদী-সুনক তিক্ততা! ক্ষুব্ধ ব্রিটিশ অধিনায়ক স্টোকসও

শেষ আপডেট: 24 January 2024 15:47

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ড প্রথম টেস্টের আগে ভিসা নিয়ে পরিবেশ গরম হয়ে গিয়েছে। ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের ভিসা বাতিল করা হয়েছে। তিনি হায়দরাবাদে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না।

কেন তার ভিসা বাতিল করা হল, সেই নিয়ে বিষয়টি গিয়েছে ভারত ও ব্রিটিশ মন্ত্রী সচিবালয় পর্যন্ত। দুই দেশের প্রধানমন্ত্রীর দফতর থেকেও খোঁজ নেওয়া হয়েছে ঠিক কী ঘটেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ভারতীয় বংশোদ্ভূত।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে নরেন্দ্র মোদীর দফতরের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে। জানানো হয়েছে, সব ইংল্যান্ড ক্রিকেটারদের ভিসা যখন অনুমোদন দেওয়া হল, সেই পরিস্থিতিতে পাক বংশোদ্ভূত শোয়েবের ভিসা কেন বাতিল করা হয়েছে? এই নিয়ে রীতিমতো উতপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

ম্যাচের আগেরদিন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস সাংবাদিক সম্মেলনে বলেছেন, বশির দুবাইতে পৌঁছে জানতে পারছে ওঁর ভারতে আসার ভিসা বাতিল করা হয়েছে। বশির ফের ইংল্যান্ডে ফিরে গিয়েছে। একজন তরুণ ক্রিকেটারের ক্ষেত্রে এটি অত্যন্ত হতাশাজনক।

ভারতে এর আগেও যে একই সমস্যা হয়েছে, তাও বলেছেন স্টোকস। ব্রিটিশ দলনায়ক বলেছেন, আমার মাথায় আসছে না, কেন এমন পরিস্থিতি হল? এর আগেও ভারতে ভিসা বাতিলের মতো ঘটনা ঘটেছে।

ইংল্যান্ডে আরও এক ক্রিকেটার রয়েছেন, যিনি পাক বংশোদ্ভূত। রেহান আমেদ নামে ওই ক্রিকেটার ওয়ান ডে বিশ্বকাপের সময় ভিসা পেয়ে গিয়েছিলেন বলে তাঁর ক্ষেত্রে সমস্যা হয়নি। কিন্তু ভারতীয় কেন্দ্র মন্ত্রকের কর্তাদের দাবি, বশির ভিসা সংক্রান্ত কাগজ দিতে দেরি করেছিলেন, তাই এমন বিভ্রাট হয়েছে।

এদিকে, বশিরের ভিসা বাতিল নিয়ে ইংল্যান্ড সংবাদমাধ্যম জানিয়েছে, হায়দরাবাদে প্রথম টেস্ট বয়কট করা উচিত ছিল ইংল্যান্ড দলের। কারণ বশিরের ক্ষেত্রে যা করা হয়েছে, সেটি অন্যায়। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের ক্ষেত্রে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভিসার অনুমতি দেওয়া উচিত ছিল।


```