Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

মোহনবাগানে শুরু ভোটের খেলা, ঘর গোছাতে নেমে পড়ল টুটু গোষ্ঠী

দ্য ওয়াল ব্যুরো: কোন গোষ্ঠী ক্লাব চালাবে সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল মোহনবাগান তাঁবু। এর মধ্যেই হাইকোর্ট ক্লাবের নির্বাচনের দিন বেঁধে দেওয়ায় এ বার ভোট রাজনীতি শুরু হয়ে গেল গঙ্গাপারের ক্লাবে। টুটু বসু ঘনিষ্ঠ মহেশ টেকরিওয়ালের করা মামলায়

মোহনবাগানে শুরু ভোটের খেলা, ঘর গোছাতে নেমে পড়ল টুটু গোষ্ঠী

শেষ আপডেট: 24 July 2018 12:38

দ্য ওয়াল ব্যুরো: কোন গোষ্ঠী ক্লাব চালাবে সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল মোহনবাগান তাঁবু। এর মধ্যেই হাইকোর্ট ক্লাবের নির্বাচনের দিন বেঁধে দেওয়ায় এ বার ভোট রাজনীতি শুরু হয়ে গেল গঙ্গাপারের ক্লাবে। টুটু বসু ঘনিষ্ঠ মহেশ টেকরিওয়ালের করা মামলায় বৃহস্পতিবার বিচারপতি শেখর ববি সরাফ জানিয়ে দিয়েছিলেন ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভোট করতে হবে মোহনবাগান ক্লাবে। সুষ্ঠু ভাবে ভোট পরিচালনার জন্য বিচারপতি নিজেই একটি  চার জনের কমিটি গড়ে দেন। সেই কমিটিতে রয়েছেন যুযুধান দুই গোষ্ঠীর দু’জন করে কর্তা। একদিকে টুটু পুত্র সৃঞ্জয় বসু ও বিশ্বনাথপ্রতাপ বসু মল্লিক এবং অপর দিকে অঞ্জন মিত্র এবং তাঁর মেয়ে সোহিনী মিত্র। এই দিন ঘোষণা করার পরেই ভোট নিয়ে অঙ্ক কষা শুরু করে দেয় দুই গোষ্ঠী। দিন কয়েক আগেই টুটু গোষ্ঠীর সমর্থকেরা মোহনবাগান ক্লাব তাঁবুর বাইরে স্পনসর নিয়ে আসা ও অন্য দাবিদাওয়া নিয়ে 'হোক প্রতিবাদ' কর্মসূচি পালন করেছিলেন। শোনা যাচ্ছে সেই ভোট প্রসঙ্গ নিয়েই বুধবার সন্ধ্যা ৬ টায় ভবানীপুর ক্লাব তাঁবুতে মেম্বার্স -সাপোর্টার ফোরাম নির্মিত " হোক প্রতিবাদ " - র মুখোমুখি হচ্ছেন শ্রী দেবাশীষ দত্ত , শ্রী সৃঞ্জয় বোস ও শ্রী সঞ্জয় ঘোষ ( বাপ্পা ) । সূত্রের খবর, বিভিন্ন এলাকার ভোটারদের এক জায়গায় এনে নতুন ভোটার লিস্ট তৈরি করা, নিজেদের ভোটারদের চিহ্নিত করার কাজ এই সভা থেকেই শুরু করে দিতে চান টুটু গোষ্ঠীর সমর্থকেরা। তাই বলায় যায় নির্বাচনের সলতে পাকানো শুরু হয়ে গেল মোহনবাগান ক্লাবে।

```