Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গর্ভে সাত মাসের সন্তান, অলিম্পিক্সে খেলে গোটা গ্যালারির মন জিতে নিলেন মিশরের চিকিৎসক

নাদা প্রমাণ করে দিলেন মাতৃত্ব আসলে এতই 'স্বাভাবিক', যে তার জন্য কিছু বন্ধ রাখার দরকার নেই। এমনকি অলিম্পিক্সও। তাই মিশর থেকে প্যারিসের মঞ্চে হাজির হন তিনি।

গর্ভে সাত মাসের সন্তান, অলিম্পিক্সে খেলে গোটা গ্যালারির মন জিতে নিলেন মিশরের চিকিৎসক

নাদা হাফেজ।

শেষ আপডেট: 30 July 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে শেষ ষোলোয় পৌঁছন মিশরের নাদা হাফেজ। তার পরে আর জিততে পারেননি ঠিকই। তবে তাতে কম পড়েনি অভিনন্দন ও প্রশংসা। 'পরাজিত' নাদা যখন পোডিয়ামে দাঁড়িয়ে, গ্যালারি ভেসে যাচ্ছে হাততালিতে। কারণ এই অলিম্পিক্স নাদা একে খেলেননি। খেলেছে তাঁর ছোট্ট সন্তান, যে এখনও অনাগত। মা নাদার পেটের ভিতরে সাত মাস কাটিয়েছে সে। 

২৬ বছরের নাদা পেশায় একজন প্যাথোলজিস্ট। এই নিয়ে টানা তিনবার অলিম্পিক্সে অংশ নিলেন তিনি। এই বার প্রস্তুতি পর্ব চলার সময়েই জানতে পেরেছিলেন সুখবর। সকলে ভেবেছিল, এবার হয়তো অলিম্পিক্সে আর যাওয়া হবে না নাদার। তিনি বাতিল করবেন প্রতিযোগিতা। সেটাই যে 'স্বাভাবিক'। 

কিন্তু নাদা প্রমাণ করে দিলেন মাতৃত্ব আসলে এতই 'স্বাভাবিক', যে তার জন্য কিছু বন্ধ রাখার দরকার নেই। এমনকি অলিম্পিক্সও। তাই মিশর থেকে প্যারিসের মঞ্চে হাজির হন তিনি। সোমবার নিজের প্রথম ম্যাচে আমেরিকার এলিজাবেথ তার্তাকোভস্কিকে ১৫–১৩ পয়েন্টে হারিয়ে ওঠেন শেষ ষোলোয়।

Little Olympian:' Egyptian fencer Nada Hafez reveals pregnancy at 7th month  while in Paris

তবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা ইয়াং জিওনের সঙ্গে হেরে যান ১৫–৭ পয়েন্টে। বিদায় নেন অলিম্পিক্স থেকে। কিন্তু সেই বিদায়কে হাততালি আর প্রশংসায় ভরিয়ে দেন দর্শকরা। দর্শকদের অভিবাদনে আপ্লুত হয়ে হাত নাড়ার সময়ে কেঁদেও ফেলেন তিনি।

পরে ইনস্টাগ্রামে জানান, পোডিয়ামে তখন সকলে তাঁকে দেখলেও, আসলে তিনি একা ছিলেন না। সঙ্গে ছিল অনাগত সন্তানও। এ আবেগ ব্যাখ্যার অতীত। তিনি লেখেন, 'আমি ও আমার সন্তান শারীরিক ও মানসিকভাবে দারুণ খেলেছি, এটাই গর্বের। এটা আমার সত্তাকে পূর্ণ করেছে।’

Veteran fencer Nada Hafez makes stunning pregnancy admission: 'Little  Olympian' | 7NEWS

নাদা আরও লেখেন, 'গর্ভাবস্থা অনেকটা রোলারকোস্টার যাত্রার মতো, বেশ কঠিন। তবে আমার লড়াই ছিল আরও কঠিন। জীবন ও খেলাধুলার ভারসাম্য ঠিক রাখার লড়াই। আমার স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবার আমার সঙ্গে ছিল, তাই এত দূর আসতে পেরেছি।’


```