Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বৃষ্টিতে খেলা বন্ধ, ইডেনে পুরনো পিচেই দাপট দেখাচ্ছেন অজি বোলাররা

ইডেনে খেলা হচ্ছে পুরনো পিচেই। ভাবা গিয়েছিল, নতুন কোনও বাইশগজে সেমিফাইনাল ম্যাচ হবে। কিন্তু ভারত ও দক্ষিণ আফ্রিকা যে ম্যাচে খেলা হয়েছে, সেই পিচেই খেলা হচ্ছে।

বৃষ্টিতে খেলা বন্ধ, ইডেনে পুরনো পিচেই দাপট দেখাচ্ছেন অজি বোলাররা

শেষ আপডেট: 16 November 2023 15:49

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার পূর্বাভাসই ছিল, বৃষ্টিতে খেলা হওয়ার সম্ভাবনা কম। সেইমতোই বৃহস্পতিবার ১৪ ওভার খেলা যেতে না যেতেই ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বৃষ্টি শুরু হল।

তার আগে অবশ্য দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা চাপে পড়ে গিয়েছেন। ৪৪ রানে চার উইকেট পড়ে গিয়েছে প্রোটিয়া বাহিনীর। অজি বোলারদের মধ্যে দাপট দেখাচ্ছেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডরা। দুই পেসারই ঝুলিতে ভরেছেন দুটি করে উইকেট।

একটা সময় ২৪ রানে চার উইকেট পড়ে যায়। দক্ষিণ আফ্রিকা দলের রানে থাকা ওপেনার কুইন্টন ডি’কক (০), টেম্বা বাভুমা (০), রসি ভ্যান ডার দুসেন (৬), এডেন মাকরাম (১০) সবাই দ্রুত ফিরে গিয়েছেন।  

এদিকে, ইডেনে খেলা হচ্ছে পুরনো পিচেই। ভাবা গিয়েছিল, নতুন কোনও বাইশগজে সেমিফাইনাল ম্যাচ হবে। কিন্তু পাকিস্তান বনাম ইংল্যান্ড যে পিচে খেলা হয়েছে, সেই পিচেই খেলা হচ্ছে। এই পিচ সেন্টারপিচ নয়, বরং পাশের সবুজ বাইশগজ।

সেই কারণেই কি এই ম্যাচ পেসারদের হবে? সেই নিয়েই বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে। এমনিতেই এই বিশ্বকাপে পিচ বিতর্ক চলছে। ভারতীয় দল খেললে সেই পিচ বদলে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তোলা হচ্ছে। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য জানিয়ে দিয়েছেন, আমাদের আইসিসি-র ওপর আস্থা রয়েছে। আমরা এই বিতর্কে মন দিচ্ছি না। 


```