Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হতাশাই সঙ্গী ইস্টবেঙ্গলের, সমর্থকদের একাংশের মধ্যে কোচ বদলের ভাবনা

হার দিয়েই আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

হতাশাই সঙ্গী ইস্টবেঙ্গলের, সমর্থকদের একাংশের মধ্যে কোচ বদলের ভাবনা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 September 2024 23:43

দ্য ওয়াল ব্যুরো: হতাশা দিয়ে আগের আইএসএল অভিযান শেষ করেছিল ইস্টবেঙ্গল। হতাশা দিয়েই এবারের শুরুটা করল। আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের একাংশ দাবি করতে শুরু করেছে কোচ বদলের।

ঘরের মাঠে শুরু থেকেই দাপট ছিল বেঙ্গালুরুর। পরপর আক্রমণে উঠে আসে তাঁরা। লাল-হলুদ ব্রিগেড যেন খেলার গতিটাই ধরতে পারছিল না। যদিও গতির বিরুদ্ধে গিয়ে জেকশন একটি শট নিয়েছিলেন বটে, তবে দুরন্ত সেভ দেন গুরপ্রীত। এই ঘটনার কিছু পরেই বক্সের মধ্যে বল পেয়ে দুরন্ত শটে গোল করেন বিনিথ। বেঙ্গালুরুর হয়ে আইএসএল অভিষেকে গোল করলেন তিনি।

মোহনবাগান তাঁদের প্রথম ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করেছে। যদিও তাঁরা ড্র করে এক পয়েন্ট পেয়েছে। তাই লাল হলুদ সমর্থকরা যে হতাশার মধ্যে ছিলেন, সেই হতাশাই তাঁদের আবার ঘিরে ধরতে শুরু করেছে। এবারও কি ভাল কিছু হবে না, প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লেখালেখি চালু হয়েছে। এই কোচ দিয়ে আর হবে না বলতে শুরু করেছেন অনেকেই। তাদের যুক্তি, গত কয়েক মরশুমের থেকে এই মরশুমের টিম ভাল। তারকা সব সাইনিং হয়েছে। তাও ফল কিছুই হচ্ছে না! হয় টিম হারছে না হয় ড্র। ডুরান্ড কাপের দুটো জয়ও কিছুই লাভ দেয়নি। সমর্থকরা আর ধৈর্য ধরতে নারাজ। তাই কোচ বদল নিয়ে কবে আবার সরব হওয়া শুরু হবে এটাই দেখার অপেক্ষা। 


```