Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়দানে কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের ৬ ম্যাচে ৪১ গোল! ফুল ফোটাচ্ছেন তুলসী, সুলঞ্জনারা

এবারও কলকাতা ময়দানে কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গল দুরন্ত ছন্দে রয়েছে। তারা সোমবার মতুয়া সরোজিনী নাইডুকে ১১-০ গোলে হারিয়েছে।

ময়দানে কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের ৬ ম্যাচে ৪১ গোল! ফুল ফোটাচ্ছেন তুলসী, সুলঞ্জনারা

শেষ আপডেট: 4 December 2023 21:39

দ্য ওয়াল ব্যুরো: এবারও কলকাতা ময়দানে কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গল দুরন্ত ছন্দে রয়েছে। তারা সোমবার মতুয়া সরোজিনী নাইডুকে ১১-০ গোলে হারিয়েছে। ম্যাচে ছ’টি গোল করেছেন সুরঞ্জনা রাউল। বাকি গোলগুলি করেন, সন্ধ্যা মাইতি-২, তুলসী হেমব্রম, সার্জিদা খাতুন, শাস্বতী সরকার।

এই নিয়ে লাল হলুদের মহিলা ফুটবলাররা মোট ছয়টি ম্যাচ খেললেন। মোট গোল করেছেন ৪১টি। এই নিয়ে তারা দ্বিতীয়বার ১১ গোলে ম্যাচ জিতল।  

কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ১১-১ গোলে হারিয়ে অভিযান শুরু করে ইস্টবেঙ্গল। তুলসী হেমব্রম হ্যাটট্রিক করেছিলেন। পরের ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশ এসসি-কে ৭-১ গোলে হারায় তারা। পরের ম্যাচেই আবার নিউআলিপুর সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ড্র করেছিল।

বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতিকে ৫-০ গোলে হারায় পরের খেলাতেই। মহমেডান স্পোর্টিংকে ৭-০ গোলে হারানোর পরে ফের ১১ গোলের মালা পরাল লাল হলুদ দল।

 ইস্টবেঙ্গলের হয়ে প্রতি ম্যাচে একাধিক গোল করছেন স্ট্রাইকার সুলঞ্জনা রাউল। এমনকী তুলসী হেমব্রম ও সার্জাদা খাতুনরাও গোলের পর গোল করে চলেছেন। এবারও চ্যাম্পিয়নের দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল।


```