Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গল নামছে কোচ ছাড়াই, ওড়িশার বিরুদ্ধে জোড়া সমস্যায় লাল হলুদ

সুপার কাপে লাল হলুদ দল সেরা ছন্দে ছিল। আইএসএলে অবশ্য ইস্টবেঙ্গলের অবস্থা সুবিধের নয়। তারা লিগ তালিকায় রয়েছে আট নম্বরে।

ইস্টবেঙ্গল নামছে কোচ ছাড়াই, ওড়িশার বিরুদ্ধে জোড়া সমস্যায় লাল হলুদ

শেষ আপডেট: 28 February 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ফের সুপার কাপ ফাইনালের ছায়া। মঞ্চ সেই একই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম। যে মাঠে একমাস আগেই সুপার কাপ ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়েছিল ওড়িশা এফসি-কে।

বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। এই ম্যাচে ডাগআউটে থাকবেন না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। গত ম্যাচে তিনি কার্ড দেখেছেন, সেইজন্যই কোচহীন অবস্থায় মাঠে নামতে হবে দলকে। মাঠে থাকবেন না লাল হলুদ রক্ষণের ভরসা হিজাজি মাহের।

ইস্টবেঙ্গলের মূল কোচ থাকবেন না, দলের দায়িত্বে থাকবেন দিমাস ডেলগার্ডো। যিনি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন, ‘‘কোচ নেই, সেটির প্রভাব ম্যাচে কোনওসময়ই পড়বে না। ছেলেরা জানে কার কী দায়িত্ব, গত দুটি ম্যাচে জয়ের রেশ এবারও ধরে রাখতে হবে।’

সুপার কাপে লাল হলুদ দল সেরা ছন্দে ছিল। আইএসএলে অবশ্য ইস্টবেঙ্গলের অবস্থা সুবিধের নয়। তারা লিগ তালিকায় রয়েছে আট নম্বরে। আইএসএলে প্রথম ছয়ে থাকলে প্লে অফে যাওয়ার সুযোগ থাকছে। সেই লক্ষ্যেই বাকি ম্যাচে খেলবেন ক্লেটন সিলভা, নন্দকুমাররা। তাঁদের বাকি চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই অ্যাওয়ে, বাইরের মাঠে খেলা। সেইজন্য চ্যালেঞ্জও বেশি। এরপর তারা খেলবে গোয়া, কেরলের বিরুদ্ধেও। যুবভারতীতে অবশ্য ১০ মার্চ ডার্বি রয়েছে।

লাল হলুদ শিবির অবশ্য ওড়িশা ম্যাচ ছাড়া কিছু ভাবতে নারাজ। দলের সকল বিদেশি থাকলেও মাহের নেই। বাকিদের কাছে লড়াই ভাল খেলার, জয়েরও। ওড়িশা দল শক্তিশালী সন্দেহ নেই। তারা লিগে শীর্ষে রয়েছে। রয় কৃষ্ণ, মরিসিও ছাড়াও মাঝমাঠে রয়েছেন আহমেদ জাহু। দলের আক্রমণভাগ এতটাই শক্তিশালী যে, প্রথমেই ঘরের মাঠে গোল দিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর ওড়িশা দল।  


```