Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোয়া ম্যাচে সেরা একাদশ নামাবে ইস্টবেঙ্গল, হারলেই প্লে অফের শেষ আশা ক্লেটনদের

খেলার আগেরদিন ইস্টবেঙ্গল কোচ বলেছেন, এতদিন আমি দল নিয়ে পরীক্ষা নিরিক্ষা করেছি। এবার আর সেই সুযোগ নেই। সব ম্যাচই গুরুত্বপূর্ণ।

গোয়া ম্যাচে সেরা একাদশ নামাবে ইস্টবেঙ্গল, হারলেই প্লে অফের শেষ আশা ক্লেটনদের

শেষ আপডেট: 5 March 2024 21:41

দ্য ওয়াল ব্যুরো: গোয়া ম্যাচই ইস্টবেঙ্গলের শেষ আশা। বুধবার মারগাওতে লাল হলুদ দল নামবে এফসি গোয়ার বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে জিততে পারলে প্লে অফে যাওয়ার আশা থাকবে, হারলে কিংবা ড্র করলে সমস্যায় পড়বে দল।  

১৭ ম্যাচ ১৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট চারে রয়েছে গোয়া দল। লাল হলুদ দলের কাছে ঘাড়ে শ্বাস ফেলছে বেঙ্গালুরু। তাদের সঙ্গে পয়েন্টের ফারাক মাত্র তিন।

খেলার আগেরদিন ইস্টবেঙ্গল কোচ বলেছেন, এতদিন আমি দল নিয়ে পরীক্ষা নিরিক্ষা করেছি। এবার আর সেই সুযোগ নেই। সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সেরা অস্ত্রদের মাঠে নামিয়ে জয় পেতে হবে। এই ম্যাচে পয়েন্ট হারালে আমাদের কাছে কাজটি কঠিন হয়ে যাবে।

স্প্যানিশ কোচ বলছেন, আমাদের কাছে পাঁচ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট পাওয়ার চেষ্টা থাকবে। আগামী তিন ম্যাচ গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলিতে আমরা সাত বিদেশির মধ্যে ছয় বিদেশিকে পাব। তাই পুরো দল নিয়ে খেলতে পারব, এটাই স্বস্তির।    

সুপার কাপে লাল হলুদ খেতাব জিতলেও আইএসএলে ফিরে তাদের খেলায় ছন্দহীনতা দেখা গিয়েছে। এর মধ্যে দলের দুই বিদেশিকে বাতিল ও এক বিদেশি চোটের কারণে ছিটকে গিয়েছেন। তারপর দুই নবাগত বিদেশি খেললেও তাঁদের সেরা মেজাজ দেখা যায়নি। সেই কারণেই চিন্তায় রয়েছেন কোচ কুয়াদ্রাত।  


```