Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

খালিদের তুকতাকেই ভয় ইস্টবেঙ্গলের! টাটানগরে বড় চ্যালেঞ্জ কুয়াদ্রাতের ছেলেদের

খালিদের সেই কুসংস্কারচ্ছন্ন কোচিং এখনও জারি রয়েছে। ইস্টবেঙ্গল আজই নামছে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচে নামার আগে দলের ফুটবলারদের চিন্তা খালিদের সেই কোচিং টেকনিক।

খালিদের তুকতাকেই ভয় ইস্টবেঙ্গলের! টাটানগরে বড় চ্যালেঞ্জ কুয়াদ্রাতের ছেলেদের

শেষ আপডেট: 22 February 2024 17:16

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে কোচ থাকায় সময় খালিদ জামিলকে নিয়ে বারবার বিতর্ক হয়েছে। সেইসময় দলের কোচ ছিলেন সুভাষ ভৌমিক। লাল হলুদ কর্তারা খালিদকে নিয়ে এসে জুড়ে দিয়েছিলেন।  

সুভাষের সঙ্গে খালিদের ব্যক্তিত্বের সংঘাতও দেখা গিয়েছিল। সেবার খালিদকে নিয়ে বড় বিতর্ক হয় তাঁর তুকতাক নিয়ে। তিনি নাকি ম্যাচ জেতার জন্য কুসংস্কারে বিশ্বাসী। সেইজন্য মন্ত্রপুতঃ ফুল তিনি গোলপোস্টের পিছনে রেখে আসতেন। এদিনও লাল হলুদের এক কর্তা বলছিলেন, খালিদ বড় কোচ হতে পারে, কিন্তু ওঁর সেই তুকতাক আরও ভয়ঙ্কর। জানি, এগুলো হয়তো কিছুই নয়, কিন্তু ফুটবলাররা এতে চাপে থাকেন। 

খালিদের সেই কুসংস্কারচ্ছন্ন কোচিং এখনও জারি রয়েছে। ইস্টবেঙ্গল আজই নামছে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচে নামার আগে দলের ফুটবলারদের চিন্তা খালিদের সেই কোচিং টেকনিক। এমনিতেই দুটি দলই পয়েন্ট তালিকায় একই বিন্দুতে রয়েছে। ইস্টবেঙ্গল ও জামশেদপুর দুটি দলই প্রথমে ছয়ে স্থানের জন্য লড়াই করছে। খালিদের দলকে নিয়ে বিপক্ষ কোচ কার্লোস কুয়াদ্রাতের ভাবনায় একটিই বিষয়। দলটি দারুণ গতি নির্ভর ফুটবল খেলে। এমনকী খালিদের কোচিং কৌশল নিয়েও যে ভাবনা রয়েছে, তাও বলেছেন স্প্যানিশ কোচ।

কুয়াদ্রাত বলেছেন, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে জামশেদপুর ফিরে এসে জিতেছে। তাই ওদের ঘরের মাঠে কমজোরি ভাবার কোনও কারণ নেই। নিজেদের মধ্যে বেশি পাস খেলে আক্রমণে ওঠে ওরা।

লাল হলুদে সমস্যার শেষ নেই। সল ক্রেসপো গত কয়েকটি ম্যাচে খেলতে পারছেন না। পার্দো ছিটকে গিয়েছেন, তাঁর পরিবর্তে এসেছেন সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ। তাঁকে এই ম্যাচে ব্যবহার করতে পারেন কোচ।

ইস্টবেঙ্গলের ১৪ ম্যাচ খেলে পয়েন্ট ১৫। আর জামশেদপুরের পয়েন্ট ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট। এদিনের ম্যাচের ওপর অনেকটা নির্ভর করছে। গত ম্যাচে ছ’ম্যাচ পরে আইএসএলে জয় পেয়েছে লাল হলুদ দল। গোল করেছিলেন অধিনায়ক ক্লেটন সিলভা। টাটানগরেও ইস্টবেঙ্গলের ভরসা ওই ব্রাজিলীয়ই।


```