Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গলের দলগঠন প্রায় শেষ! বড় কর্তার বড় দাবিতে স্বস্তিতে সমর্থকরা

ক্লাব কর্তারা সম্প্রতি বিনিয়োগকারী সংস্থা ইমামির আধিকারিকদের সঙ্গে রুবির মোড়ের অফিসে বৈঠকে বসেছিলেন। দু’ঘণ্টা ধরে তাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। ওই সভায় ইস্টবেঙ্গলের দলগঠন যে সম্পূর্ণ, তার আভাস পাওয়া গিয়েছে।

ইস্টবেঙ্গলের দলগঠন প্রায় শেষ! বড় কর্তার বড় দাবিতে স্বস্তিতে সমর্থকরা

শেষ আপডেট: 10 May 2024 22:02

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকবছর ধরে ইস্টবেঙ্গলের একটাই সমস্যা। তারা যখন ফুটবলার ধরতে বাজারে নামছে, সেইসময় বাকিরা দলগঠন প্রায় সেরে ফেলছে। তাই এবার আগামী মরশুমের জন্য দলগঠন নিয়ে সিরিয়াস লাল হলুদ কর্তারা।

ক্লাব কর্তারা সম্প্রতি বিনিয়োগকারী সংস্থা ইমামির আধিকারিকদের সঙ্গে রুবির মোড়ের অফিসে বৈঠকে বসেছিলেন। দু’ঘণ্টা ধরে তাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। ওই সভায় ইস্টবেঙ্গলের দলগঠন যে সম্পূর্ণ, তার আভাস পাওয়া গিয়েছে।

বৈঠক শেষে মিডিয়াকে লাল হলুদের কার্যকরী সমিতির সদস্য তথা বড় কর্তা বলেছেন, ‘‘আমাদের সামনের মরশুমের দলগঠন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি চার-পাঁচটি জায়গা পূর্ণ হতে বাকি রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সেগুলিও কোচ কুয়াদ্রাতের সঙ্গে কথা বলে মিটিয়ে ফেলব। আমরা আশাবাদী ভাল দল তৈরি করতে পারব।’’

বৈঠকে ইমামি গ্রুপের তরফে ছিলেন মনীশ গোয়েঙ্কা এবং বিভাস আগরওয়াল। তাঁরাও জানিয়েছেন, কত বাজেটের দল গড়লাম বড় কথা নয়, আসল হল ফল। সেটি নিয়ে আমরা আশাবাদী। আমাদের লক্ষ্য আইএসএলের প্লে অফ, তারপর চ্যাম্পিয়নের কথা ভাবব।

কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করা হয়েছে। স্প্যানিশ কোচকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি যা বলেছেন, সেইমতোই বিদেশি ও স্বদেশী ফুটবলারদের সঙ্গে চুক্তি করানো হয়েছে। লাল হলুদ কর্তা বলেছেন, ‘‘এখনই আমরা ফুটবলারদের নাম প্রকাশ্যে বলব না। আগে সব কাগজপত্তর এফএসডিএল (আইএসএলের আয়োজক রিলায়েন্স গোষ্ঠী) এর কাছে জমা পড়ুক, তারপর প্রেসকে আমরা জানাব।’’

লাল হলুদ অন্দরের খবর, মুম্বই সিটি এফসি-র মাঝমাঠের তারকা লালংমাউইয়া রালতের সঙ্গে কথা বলেছেন তারা। মোহনবাগানও এই নামী তারকার দিকে হাত বাড়িয়েছে। মুম্বইয়ের থেকে নিতে গেলে তাঁর জন্য ট্রান্সফার ফি বাবদ তিন কোটি টাকা দিতে হবে। সেটিও তৈরি দুই প্রধান। ইমামি জানিয়ে দিয়েছে দল গড়তে অর্থ সমস্যা হবে না। তাই কর্তারাও বিগ বাজেটের দল গড়ে সমর্থকদের স্বপ্ন পূর্ণ করতে চান।


```