Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ইস্টবেঙ্গলের তিনরকম জার্সির আত্মপ্রকাশ, অ্যাওয়ে জার্সিতে মন ভরেনি সমর্থকদের

দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগানের জার্সি নিয়ে যখন বিতর্ক চলছে, সেইসময় শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের তিনটি নয়া জার্সির আত্মপ্রকাশ ঘটল। ২০১৪ সাল থেকে লাল হলুদের কিট স্পনসর রয়েছে। প্রথমে তাদের কিট স্পনসর ছিল শিব নরেশ, তারপর পার্ফ নামে একটি সংস্থা তাদে

ইস্টবেঙ্গলের তিনরকম জার্সির আত্মপ্রকাশ, অ্যাওয়ে জার্সিতে মন ভরেনি সমর্থকদের

শেষ আপডেট: 1 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগানের জার্সি নিয়ে যখন বিতর্ক চলছে, সেইসময় শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের তিনটি নয়া জার্সির আত্মপ্রকাশ ঘটল। ২০১৪ সাল থেকে লাল হলুদের কিট স্পনসর রয়েছে। প্রথমে তাদের কিট স্পনসর ছিল শিব নরেশ, তারপর পার্ফ নামে একটি সংস্থা তাদের জার্সি দিলেও পরে পাকাপাকিভাবে চুক্তি হয় কাইজেন স্পোর্টসের সঙ্গে। শ্রী সিমেন্ট আসার পরে নয়া কিট স্পনসর পেয়েছে ক্লাব, ২০২০-২১ মরসুমের জন্য টিওয়াইকেএ (TYKA) তাদের কিট দেবে। এই সংস্থা মূলত বিশ্বের নামী অ্যাথলিটদের কিটস-সরঞ্জামের ব্যবস্থা করে থাকে। এর ভারতে মূল অফিস জলন্ধরে। এমনকি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদেরও কিট স্পনসর এই সংস্থা। কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নারদের জার্সি ও প্র্যাকটিসের নানা সরঞ্জাম দিচ্ছে এই কোম্পানি। আইএসএলের জন্য সোমবারই ইস্টবেঙ্গলের তরফে তিনটি জার্সির আত্মপ্রকাশ ঘটেছে। একটা হোম জার্সি, যার রং লাল হলুদ, মশাল তার প্রতীক। অ্যাওয়ে জার্সিটি নীল-সাদা রংয়ের, তাতে লাল হলুদের কোনও চিহ্নই নেই, এই জার্সির প্রতীক ইলিশ, আর তৃতীয় কিট ব্যবহার হবে প্র্যাকটিস, কিংবা কোনও দলের জার্সির সঙ্গে মিলে গেলে সেটি পরে খেলবেন ফুটবলাররা। এর প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার। প্রসঙ্গত, আগামী ২৭ নভেম্বর এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএলে নিজেদের অভিযান শুরু করবে এস সি ইস্টবেঙ্গল। ঘরের মাঠে যে জার্সি পরে খেলবে, সেটি দেখে সমর্থকদের মন খুশিতে ভরে উঠেছে। এই জার্সির নকশা দারুণ আকর্ষণীয়। কিন্তু অ্যাওয়ে জার্সি দেখে সমর্থকদের একটা অংশ ক্ষুব্ধ, তাঁদের মতে, এতে তো কোনও লাল হলুদের নিশানই নেই। শুধু বুকে একটা লাল হলুদের লোগো ছাড়া। আর তৃতীয় জার্সিতে অবশ্য ইস্টবেঙ্গলের আসল রংয়ের আভাস রয়েছে। যে সংস্থা কিট স্পনসর, তারা আবার আরব আমিরশাহী ফুটবল দলকেও স্পনসর করে। এদিকে, ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর বিন্যাস নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে ইনভেস্টর ও কর্তাদের মধ্যে। ইনভেস্টর চাইছে তাঁবুর ভোলবদল করে ফেলতে। কিন্তু সেটিতে আপত্তি রয়েছে কর্তাদের। এও শোনা যাচ্ছে, বোর্ড অব ডিরেক্টরসে ক্লাব থেকে দেবব্রত সরকার ও সৈকত গঙ্গোপাধ্যায়ের নাম প্রতিনিধি হিসেবে থাকবে।

```