Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছয় বিদেশির পরীক্ষা, ইস্টবেঙ্গল আজ প্র্যাকটিস ম্যাচ খেলবে ভিকুনার দলের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের লক্ষ্যে প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল আজ মঙ্গলবার মারগাওয়ে। তাদের প্রতিপক্ষ কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স। লাল হলুদ বাহিনী আরও দুটি গা ঘামানো ম্যাচ খেলবে ঠিক করে রেখেছে। তারা হল জামশে

ছয় বিদেশির পরীক্ষা, ইস্টবেঙ্গল আজ প্র্যাকটিস ম্যাচ খেলবে ভিকুনার দলের বিরুদ্ধে

শেষ আপডেট: 9 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের লক্ষ্যে প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল আজ মঙ্গলবার মারগাওয়ে। তাদের প্রতিপক্ষ কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স। লাল হলুদ বাহিনী আরও দুটি গা ঘামানো ম্যাচ খেলবে ঠিক করে রেখেছে। তারা হল জামশেদপুর এফসি ও চেন্নাইয়ান এফসি। দলের কোচ রবি ফাউলার গত এক সপ্তাহ ধরে পুরো দলকে নিয়ে অনুশীলন করছেন। দলের মোট ছয় বিদেশিকেও একই সঙ্গে পেয়ে গিয়েছেন তিনি। এই প্র্যাকটিস ম্যাচগুলিতে দলের মোট ৩৬ জন ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবেন লিভারপুল কিংবদন্তি। ৩০ মিনিট করে তিনটি অর্ধে ম্যাচ খেলা হবে। ছয় বিদেশির মধ্যে এদিনই তিন বিদেশি স্টেইনম্যান, মাঘোমা ও অ্যারণ হলোওয়ের চুক্তি কতদিন প্রকাশ পেয়েছে। স্টেইনম্যানের সঙ্গে লাল হলুদের চুক্তি সেই ২০২৩ সাল পর্যন্ত। বাকি দুই বিদেশি মাঘোমা ও হলোওয়ের সঙ্গে এক বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। আরও তিন বিদেশি, ড্যানি ফক্স, পিলকিংটন ও স্কট নেভিল বেশ তরতাজা রয়েছেন শিবিরে। সপ্তম বিদেশির দৌড়ে এখনও এগিয়ে কার্ডিফ সিটির নামী তারকা প্রিমিয়ার লিগ খ্যাত বক্স স্ট্রাইকার নাথালিয়ান মেন্ডিজ। বিদেশিরা কে কেমন কন্ডিশনে রয়েছেন, সেটি বুঝতে পারবেন কোচ। এমনকি ভারতীয়দের মধ্যে জেজে, বলবন্ত, শঙ্কর, দেবজিতদেরও দেখে নিতে পারবেন খেলায়। ইস্টবেঙ্গল কোচ যে দলের ফিটনেসের ওপর জোর দিয়েছেন, তাও জানিয়েছেন। সেই কারণেই দলের সঙ্গে রয়েছেন তিন ফিজিক্যাল ট্রেনার। এর মধ্যেই আইএসএল টুর্নামেন্টে কোভিড কালের জন্য একটি বিশেষ নিয়ম বলবৎ হবে। এতদিন ফুটবলে তিনজন পরিবর্ত ফুটবলার মাঠে নামতে পারতেন। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এআইএফএফ ঠিক করেছে, আইএসএলে নামতে পারবে যে কোনও দলের পাঁচ জন পরিবর্ত ফুটবলার। মোট ৩৫ জন ফুটবলারের নাম নথিভুক্ত করতে পারবে দলগুলি।

```